ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে এনসিপির গণবিক্ষোভ এআই ও রোবট প্রযুক্তিতে ব্যাপক চাকরির ঝুঁকি দেখছেন বিল গেটস ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় অভিযান ত্রুটিপূর্ণ ষষ্ঠ শ্রেণির আইসিটি বই ফেরতের নির্দেশ মাউশির ফটিকছড়িতে ঝোপে পাওয়া নবজাতকের দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন এল ক্লাসিকোয় মরিনহোর তিন কৌশলে কুপোকাত বার্সেলোনা ফেসবুক পোস্ট দেওয়া এসিল্যান্ড আরিফুর রহমানকে সরিয়ে নেওয়া হয়েছে কর অঞ্চল-৯, ঢাকায় ৩৭ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও বিস্তারিত ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত লুইজ ইনাসিও লুলা দা সিলভা

রাজিবপুরে মানুষের কাঁধই রোগীর অ্যাম্বুলেন্স

রাজিবপুর থেকে তরিকুল ইসলাম তারা
  • আপডেট সময় : ০৭:০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ২৮৪৮৯ বার পড়া হয়েছে

রাজিবপুরে মানুষের কাঁধে রোগী পরিবহন করছেন।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজিবপুরে মানুষের কাঁধই রোগীর অ্যাম্বুলেন্স

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের অসহায় মানুষদের জন্য চিকিৎসা নিতে যাওয়া যেন এক কঠিন সংগ্রামের নাম। এখানে রোগীদের জন্য নেই কোনো অ্যাম্বুলেন্স, নেই ন্যূনতম যাতায়াতের ব্যবস্থা। ফলে বাধ্য হয়ে মানুষের কাঁধই হয়ে উঠেছে রোগীদের একমাত্র ‘অ্যাম্বুলেন্স’।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন চরাঞ্চলে বসবাসরত হাজারো মানুষ জরুরি চিকিৎসা সেবার জন্য নির্ভর করে রাজিবপুর সদর হাসপাতালের উপর। কিন্তু দুর্গম পথ আর যানবাহনের অভাবে রোগীদের হাসপাতালে নেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে এক অবিশ্বাস্য পদ্ধতি—একটি প্লাস্টিকের চেয়ার, একটি বাঁশ এবং দুইজন খেটে খাওয়া মানুষ।

রোগীকে চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে, সেই চেয়ার বাঁশের সাথে বেঁধে কাঁধে তুলে মাইলের পর মাইল পায়ে হেঁটে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। বর্ষা, রোদ কিংবা ঝড়—কোনো কিছুই তাদের থামাতে পারে না। অসুস্থ স্বজনকে বাঁচাতে এভাবেই প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পথ পাড়ি দেন তারা।

পড়ুন>> রাণীশংকৈলে পিআইও কার্যালয়ে হামলা

তবে এত কষ্টে হাসপাতালে পৌঁছানোর পরও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। অভিযোগ রয়েছে, রাজিবপুর সদর হাসপাতালে বিদ্যুৎ সমস্যাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়। হাসপাতালের ভেতরে তৈরি হয় অসহনীয় পরিস্থিতি।

এদিকে, সরকারি উদ্যোগে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে একটি সোলার সিস্টেম স্থাপন করা হলেও, সেটি দীর্ঘদিন ধরে প্রায় অকেজো হয়ে পড়ে আছে বলে জানা গেছে। ফলে বিদ্যুতের কোনো কার্যকর বিকল্পও নেই হাসপাতালে।

রাত নামলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
চারপাশে অন্ধকার, গরম আর অসুস্থ রোগীদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো হাসপাতাল এলাকা। এমন অবস্থায় চিকিৎসা সেবা নিশ্চিত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

পড়ুন>> তাড়াশে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এসব সমস্যা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। তারা দ্রুত অ্যাম্বুলেন্স ব্যবস্থা চালু, চরাঞ্চলে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন এবং হাসপাতালের বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান দাবি করেছেন।

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, “মানুষ যেন আর মানুষের কাঁধে করে হাসপাতালে যেতে বাধ্য না হয়, এটাই আমাদের একমাত্র চাওয়া।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজিবপুরে মানুষের কাঁধই রোগীর অ্যাম্বুলেন্স

আপডেট সময় : ০৭:০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬