রাজারহাটে রেললাইনের নাট-বল্টু খুলেছে দুর্বৃত্তরা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাজারহাটে রেললাইনের নাট-বল্টু খুলেছে দুর্বৃত্তরা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদালতের নির্দেশে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলো ইমরান খানকে আজ শুক্রবার ২১ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শুক্রবার ২১ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা নতুন পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনে ঋণ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, প্রধানমন্ত্রী দিলেন লাল গোলাপের শুভেচ্ছা নাটোরের নতুন জেলা প্রশাসক সুমনী আক্তার, বদলি হলেন ইউএনও দেবাশীষ বসাক রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দের বন্যা ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত

রাজারহাটে রেললাইনের নাট-বল্টু খুলেছে দুর্বৃত্তরা

সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
রাজারহাটে রেললাইনের নাট-বল্টু খুলেছে দুর্বৃত্তরা

কুড়িগ্রামের রাজারহাটে রেললাইনের নাট-বল্টু খুলেছে দুর্বৃত্তরা।

জেলার রাজারহাটের ঠাঁটমারী জেলার রাজারহাট উপজেলাধীন ঠাটমারি বধ্যভূমি রেল ব্রীজের ওপরের রেললাইনের বিটের পিন (নাট-বল্টু) খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রেল নাশকতা এ ঘটনা ঘটাতে পারে বলে আশংকা করছে রেল কর্তৃপক্ষ।

খবর পেয়ে বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার কাবেরী রায়, সহকারী কমিশনার (ভুমি) এ বি এম আরিফুল হক, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান ও রাজারহাট থানার ওসি তদন্ত ওয়াহেদুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ওই সেকশনে সেসময় ট্রেন যাতায়াত না থাকায় কর্তৃপক্ষ দ্রুত সময় লাইন মেরামত করেন। এ কারণে ট্রেন চলাচলের কোন ব্যাঘাত ঘটেনি বলে জানান, রেল কর্তপক্ষ। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা ও খতিয়ে দেখছে প্রশাসন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আনুমানিক ১১টায় দিকে রেললাইনে এই ত্রুটির খবর পান বলে রাজারহাট রেল স্টেশন মাস্টার মোঃ মাইদুল ইসলাম জানান। স্টেশন মাস্টার মাইদুল ইসলাম বলেন, গোয়েন্দা সংস্থার মাধ্যমে রেললাইনের(সিলিপার পিন) বিটের নাট-বল্টু খুলে ফেলার খবর পাই। পরে আমি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানাই।

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন, রেলের ঊর্ধ্বতন উপ-সহকারী-প্রকৌশলীসহ নির্মাণ কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

তিনি আরও বলেন, শ্রমিকরা রেললাইনের বিটের খুলে ফেলা নাট-বল্টু পুনঃসংযোজনের কাজ শেষ করার পর সন্ধ্যা ৭টায় কাউনিয়া থেকে কুড়িগ্রাম শার্টল ট্রেন চলাচল করবে।

রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার কাবেরী রায় বলেন, প্রশাসনের কর্মকর্তারাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা এসে রেললাইনের বিটের নাট-বল্টু খুলে ফেলা অবস্থায় দেখতে পেয়েছি। ঘটনাটি চুরি না কি, অন্য কোনো উদ্দেশ্যে সংঘঠিত-এ প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাটি কারা, কী উদ্দেশ্যে সংঘটিত করেছে এবং যারা জড়িত, তাদের শনাক্ত করে বের করতে পুলিশ জোরালো তদন্ত শুরু করেছে। পড়ুন>>মোহনগঞ্জ  এক্সপ্রেস ট্রেনে আগুন: পুড়ে শিশুসহ নিহত চার

 

Please Share This Post in Your Social Media

One response to “রাজারহাটে রেললাইনের নাট-বল্টু খুলেছে দুর্বৃত্তরা”

  1. […] পড়ুন>>রাজারহাটে রেললাইনের নাট-বল্টু খুলেছে… […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!