admin
৩০ জুন ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজারহাটে তিস্তার চরের নারী ও কিশোরীরা জানেন না স্যানিটারী ন্যাপকিন কি?

রাজারহাটে তিস্তার চরের নারী ও কিশোরীরা জানেন না স্যানিটারী ন্যাপকিন কি?

 

 

রাজারহাটে তিস্তার চরের নারী ও কিশোরীরা জানেন না স্যানিটারী ন্যাপকিন কি?

 

রাজারহাটে তিস্তার চরের নারী ও কিশোরীরা জানেন না স্যানিটারী ন্যাপকিন কি?
কুড়িগ্রাম জেলার রাজারহাটে তিস্তা নদীর চরাঞ্চলের বেশীরভাগ নারী ও কিশোরী পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না। এমনকি স্যানিটারি ন্যাপকিন কি সে বিষয়েও জানেন না তাঁরা। আবার অনেকে বিষয়টি জানলেও দাম বেশি হওয়ায় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না। এ ছাড়া দোকানে ন্যাপকিন চাইতে গেলে উত্ত্যক্ত হওয়ার ভয়, অভিভাবকের কাছে বলতে লজ্জা ও সংকোচ এবং অন্যান্য কারণেও স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না অনেকে।

 

 

এ কারণে দুর্যোগকালীন বন্যার সময় সবচেয়ে বেশী বিপদাপন্ন হয়ে পড়েন তাঁরা। অনেক নারী জানান, বন্যা ও অতিবৃষ্টির সময় চরে কারো পিরিয়ড শুরু হলে শুকনা কাপড় পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে অনেকে ভিজে কাপড়ও ব্যবহার করে থাকে।

 

 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নের চর খিতাবখাঁ, পাড়ামৌলা, বিদ্যানন্দের চর সহ প্রায় ৫টি চরের নারী ও কিশোরীদের উপর সরেজমিনে এ তথ্য জানা যায়। ঐ এলাকার বেশীর ভাগ নারী ও কিশোরী পিরিয়ডের সময় পুরাতন সুতি কাপড় ব্যবহার করেন।

আরও পড়ুন>>আটটি লক্ষণ দেখা দিলে বুঝবেন শরীরে থাইরয়েডের সমস্যা দেখা দিয়েছে

 

যেগুলো প্রায় অপরিষ্কার ও অপরিচ্ছন্ন। এসব অপরিষ্কার ও অপরিচ্ছন্ন কাপড় ব্যবহার করায় অনেক নারী বা কিশোরীর গোপনাঙ্গে টিউমার, ক্যান্সারসহ নানা ধরনের রোগব্যাধিতে ভুগতে হয়। এতে স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছেন তাঁরা। তিস্তা নদীর চরের বিভিন্ন শ্রেণি-পেশার ৫৭ জন কিশোরী ও নারীর ওপর জরিপ করেন।

 

 

এতে দেখা যায়, ৭ জন নিয়মিত স্যানিটারি প্যাড ব্যবহার করেন। ২০ জন নারী তাঁরা অনিয়মিতভাবে অর্থাৎ কখনো প্যাড, কখনো ন্যাপকিন এবং কখনো পুরোনো কাপড় ব্যবহার করেন। বাকি ৩০ জন নারী ব্যবহার করেন পুরোনো কাপড়। তাঁদের মধ্যে ৪০ জন প্যাডের বেশী দামের জন্য এর ব্যবহারকে অপচয় মনে করেন। বাকি ১৭ জন স্যানিটারি প্যাড ব্যবহার না করলে ক্ষতির আশঙ্কা আছে, তা তাঁরা জানেন না।

পড়ুন>>কুড়িগ্রামে বিপুল প‌রিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবা‌রি গ্রেফতার

 

বুড়িরহাট আব্দুস সামাদ মন্ডল দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণিতে পড়ুয়া অচিয়া আক্তার বলেন, ‘আমার পরিবার থেকে আমাকে পুরোনো কাপড় ব্যবহার করতে শেখানো হয়েছে। আমাদের স্কুলেও কেউ স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার কথা বলেনি। খিতাব খাঁ চরের জাহানারা বলেন, ‘কষ্ট করে যে টাকা কামাই করি তাকে দিয়ে সংসারের খরচই চলে না, এতো টাকা দিয়ে আবার প্যাড কিনমো ক্যামনে?’

 

 

একই গ্রামের মনোয়ারা বেগম বলেন, ‘মোর আম্মা সারাজীবন পুরোনো ছেঁড়া কাপড় ব্যবহার করছে, মুইও করং, এখন খালি খালি প্যাড কিনে ক্যা টাকা নষ্ট করিম।’

 

 

বুড়িরহাট আব্দুস সামাদ মন্ডল দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী ও রামহরি গ্রামের জাকিয়া জেমি বলেন, ‘আমি নিয়মিত প্যাড ব্যবহার করি। ব্যবহারের পর মাটিতে পুঁতে ফেলি।’ লাইট হাউজ বেসরকারি সংস্থার উপজেলা কো-অর্ডিনেটর অঞ্জলী রানী বলেন, দুর্যোগকালীন সময়ে নারী ও কিশোরীরা সবচেয়ে বেশী ঝুঁকিতে থাকে। আর এ সময় পিরিয়ড শুরু হলে তারা লজ্জায় কাউকে কিছু বলতে চায় না। তাই আমরা চরের নারী ও কিশোরীদের নিয়ে উঠান বৈঠক করে স্যানিটারি ন্যাপকিনসহ ঝুঁকিপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। এতে করে নারী ও কিশোরীরা সচেতন হয়ে স্বাস্থ্য সম্মত নিরাপদ ও ঝুঁকিমুক্ত পদ্ধতি গ্রহন করতে সক্ষম হচ্ছে।

 

 

রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখী বলেন, ‘পিরিয়ডে স্বাস্থ্যসম্মতভাবে ন্যাপকিন ব্যবহার না করলে প্রসাবে ইনফেকশন হতে পারে। এ ছাড়া জরায়ুর মুখে নানা রকম ইনফেকশন হয় এবং তাতে বন্ধ্যাত্বের আশঙ্কাও থাকে। তবে দূর্গম চরে আমাদের স্বাস্থ্য সেবীরা এ বিষয়ে প্রতিনিয়ত কাজ করছে।’

পড়ুন>> অ্যানিমিয়া অথবা রক্তস্বল্পতা থেকে রেহাই পেতে প্রাকৃতিক ভাবে রক্তের হিমোগ্লোবিন বাড়ানোর কৌশল

 

রাজারহাট উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী বলেন, মহিলা অধিদপ্তরের আওতায় রাজারহাট উপজেলায় ৭ টি কিশোর-কিশোরী ক্লাব রয়েছে। এখানে গান, আবৃত্তি, জেন্ডার ইস্যুর পাশাপাশি বিষয়েও সচেতন করা হচ্ছে।

 

 

উপজেলা দুর্যোগ প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি আমার জানা ছিল না। কিন্তু লাইট হাউজ এনজিও এ বিষয়ে কাজ করছে। এখন থেকে দুর্যোগকালীন সময়ে ত্রাণ সামগ্রীর পাশাপাশি নারীদের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করা হবে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি: হাসপাতালে চিকিৎসাধীন ৯৩ রোগী

পাবনায় আব্দুল বারেক মৃত্যুর ঘটনা মামলার পলাতক দম্পতি আটক

বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরা, ট্রাম্পের কাছে সৌদির অনুরোধ প্রত্যাখ্যান

দেশের টেকসই উন্নয়নের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন: তথ্যমন্ত্রী

আজ ছোট পর্দায় থাকছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

তাহিরপুর ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টকশোতে মিথ্যার জবাব দিতে তথ্য-উপাত্ত নিয়ে প্রস্তুতির পরামর্শ প্রধানমন্ত্রীর

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

১০

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

১১

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

১২

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

১৩

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

১৪

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

১৫

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

১৬

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

১৭

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

১৮

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

১৯

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

২০
error: Content is protected !!