রাজশাহীতে শীতার্তদের কম্বল প্রদান করলেন রাসিক মেয়র : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাজশাহীতে শীতার্তদের কম্বল প্রদান করলেন রাসিক মেয়র : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের সম্ভাবনা যাচাই করছে বাংলাদেশ ফেরদৌস শিপইয়ার্ডে নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের স্কপ এর সংবাদ সম্মেলন ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে খেলার সুযোগ পেল বাংলাদেশ কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি স্বজনদের কাছে হস্তান্তর আর্সেনালে মার্তিনেল্লির সঙ্গে আচরণে হতাশ ইয়ান রাইট শপথের পর হেয়ার রোডের বাসভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে উঠবেন রোববার শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি ডিসিসিআইয়ের দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) নব নির্বাচিত কমিটির সংবর্ধনা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১২ কর্মী নিয়োগ: আবেদনের বিস্তারিত কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

রাজশাহীতে শীতার্তদের কম্বল প্রদান করলেন রাসিক মেয়র

রা
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
রাজশাহীতে শীতার্তদের কম্বল প্রদান করলেন রাসিক মেয়র

রাজশাহীতে শীতার্তদের কম্বল প্রদান করলেন রাসিক মেয়র।

সিটি কর্পোরেশনের আয়োজনে রাজশাহীতে মহানগরীর ৪ হাজার ৫০ জন অসহায় ও দুস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের গ্রীন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় আনুষ্ঠানিকভাবে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ সরকারের সহায়তায় প্রতি বছরের ন্যায় এবারো শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধায়নে সারাদেশে অসংখ্য কম্বল ও শীতবস্ত্র পাঠানো হয়েছে।

সেগুলো বিতরণ করা হচ্ছে। যারা শীতবস্ত্র পাবেন, তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের আরো সেবা করে যেতে পারি, সেই দোয়া করবেন।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ত্রাণ ও দুর্যোগ স্থায়ী কমিটির সভাপতি ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু, সচিব মোবারক হোসেন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা জুবায়ের হোসেন মুন, কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ ও সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুন এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১৬টি সংগঠনের প্রতিনিধিদের ৪ হাজার ৫০ জন অসহায় ও দুস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।

নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটিকে ১০০০টি, হরিজন বিজয় বয়েজ ক্লাবকে ৫০০টি, বোয়ালিয়া ইনসানিয়াৎ ক্লাবকে ১০০টি, সিটি হাসপাতালকে ২০টি, গ্রীন সিটি প্রেসক্লাবকে ১০০টি, লামিয়া ফাউন্ডেশনকে ২০০টি, রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে ১০০টি, কিশোর ফুটবল একাডেমিকে ৩০০টি, দিনের আলো হিজড়া সংঘকে ২০০টি।

বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে ১৫০টি, নুরের আলো প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে ১০০টি, রাজশাহী বিক্রয় প্রতিনিধি কর্মচারী সমবায় সমিতিকে ১০০টি, কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে ১০০টি, হযরত আয়শা ও জয়নাব (রাঃ) বালিকা মাদ্রাসাকে ৩০টি, ওলামা কল্যাণ পরিষদকে ১০০০টি, নারী উদ্যোক্তাদের ৫০টি কম্বল প্রদান করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!