রাজশাহী চারঘাটে বিদেশী পিস্তল ও ম্যাগজিন-সহ মোঃ আরিফুল ইসলাম রতন আলী (৩২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
এ সময় তার সাথে থাকা বাবু ঢালী (৩৩) নামের অপর এক অস্ত্র ব্যবসায়ী পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আরিফুল ইসলাম রতন আলী বাঘা থানার মিরগঞ্জ মোহদীপুর গ্রামের আবুল হাশেম আলী পুত্র। পলাতক আসামী বাবু ঢালী (৩৩) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাংলাবাজার এলাকার মোঃ আজিজুল ঢালীর পুত্র।
র্যাব জানায়, শনিবার দিনগত রাত সাড়ে ১২টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর চারঘাট থানাধীন রাউথা দাড়িপাড়া গ্রামে অভিযান চালায় র্যাব।
তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে বাবু ঢালী নামের অপর এক অস্ত্র ব্যবসায়ী পালিয়ে যায়।
এ ব্যপারে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চারঘাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply