রাজশাহীতে বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাজশাহীতে বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজশাহীতে বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
রাজশাহীতে বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী চারঘাটে বিদেশী পিস্তল ও ম্যাগজিন-সহ মোঃ আরিফুল ইসলাম রতন আলী (৩২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

এ সময় তার সাথে থাকা বাবু ঢালী (৩৩) নামের অপর এক অস্ত্র ব্যবসায়ী পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আরিফুল ইসলাম রতন আলী বাঘা থানার মিরগঞ্জ মোহদীপুর গ্রামের আবুল হাশেম আলী পুত্র। পলাতক আসামী বাবু ঢালী (৩৩) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাংলাবাজার এলাকার মোঃ আজিজুল ঢালীর পুত্র।

রবিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, শনিবার দিনগত রাত সাড়ে ১২টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর চারঘাট থানাধীন রাউথা দাড়িপাড়া গ্রামে অভিযান চালায় র‌্যাব।

এ সময় ২টি বিদেশী পিস্তল ও ২টি ম্যাগজিন-সহ মোঃ আরিফুল ইসলাম রতন আলী নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাবু ঢালী নামের অপর এক অস্ত্র ব্যবসায়ী পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদের সে স্বীকার করে, তার কাছে অবৈধ অস্ত্র আছে এবং সে ও বাবু ঢালী অবৈধভাবে উদ্ধারকৃত অস্ত্র গুলি সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার কাছে রেখেছিলো।

এ ব্যপারে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চারঘাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!