ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা রেল দরপত্র জালিয়াতির তদন্ত নিয়ে গড়িমসি, জানেন না সময়সীমা জিএম

রাউজানে তিন হিন্দু পরিবারকে পুড়িয়ে হত্যাচেষ্টা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৫১৪৬ বার পড়া হয়েছে

রাউজানে তিন হিন্দু পরিবারকে পুড়িয়ে হত্যাচেষ্টা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাউজানে তিন হিন্দু পরিবারকে পুড়িয়ে হত্যাচেষ্টা

রাউজানে তিন হিন্দু পরিবারকে পুড়িয়ে হত্যাচেষ্টা।
চট্টগ্রামের রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে অগ্নিসংযোগের মাধ্যমে আরও তিনটি হিন্দু পরিবারকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার গভীর রাতে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামে তেজেন্দ্র লাল শীলের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, প্রথমে বিমল তালুকদারের ঘরে আগুন দেওয়া হয়। আগুনের শিখা দেখে বের হতে গিয়ে তারা বাইরে থেকে দরজা বন্ধ দেখতে পান। পরে বাঁশের বেড়া ভেঙে পরিবারের চার সদস্য বের হয়ে আসেন।

স্থানীয়দের সহায়তায় ঘরটি আংশিক রক্ষা পায়। একইভাবে অমল তালুকদারের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে একটি প্যান্টে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে স্থানীয়রা পরিবারের তিন সদস্যকে উদ্ধার করেন।

এর কয়েকশ ফুট দূরে রুবেল দাসের ঘরেও আগুন দেওয়া হয়। আগুন টের পেয়ে বের হওয়ার সময় পরিবারের সদস্যরা দেখেন দরজা বাইরে থেকে বন্ধ। বেড়ার টিন কেটে বের হলে এ সময় লিটন দাস আহত হন।

পড়ুন>>মিরপুরে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা: আহত ৬

ঘটনার পর সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম ও উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজলের নেতৃত্বে বিএনপির দুটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা দাবি করেন, সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (অপরাধ) সিরাজুল ইসলাম। তিনি দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এর আগে বৃহস্পতিবার ভোরে রাউজান সদর ইউনিয়নের জয়নগর গ্রামের বড়ুয়াপাড়ায় দিনমজুর সাধন বড়ুয়ার বসতঘর ও গোয়ালঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পরিবারের সদস্যদের ঘরে আটকে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়েছিল। তথ‍্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাউজানে তিন হিন্দু পরিবারকে পুড়িয়ে হত্যাচেষ্টা

আপডেট সময় : ১২:৪১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫