ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান

রংপুরবাসীকে প্রধানমন্ত্রী উন্নয়নের সুখবর দিবেন : বাণিজ্যমন্ত্রী

রংপুর থেকে হিমেল মিত্র
  • আপডেট সময় : ১০:৫১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ২৫৬ বার পড়া হয়েছে

রংপুরবাসীকে প্রধানমন্ত্রী উন্নয়নের সুখবর দিবেন : বাণিজ্যমন্ত্রী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরবাসীকে প্রধানমন্ত্রী নিজের মুখে আবারও উন্নয়নের সুখবর দিবেন বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।

বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি বলেছেন, আজ থেকে ১১ বছর আগে রংপুর জিলা স্কুল মাঠে প্রধানমন্ত্রী জনসভায় রংপুরের উন্নয়নের দায়িত্ব নিয়েছিলেন তিনি তা পালনও করেছেন।

তিনি আবারও রংপুরে আসছেন, উত্তরবঙ্গের দায়িত্ব যেহেতু নিয়েছেন, আমাদের সামনের চাওয়াগুলোও তিনি পূরণ করবেন।

আজ (২৬ জুলাই) বুধবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি।

প্রধানমন্ত্রীর কাছে দলের পক্ষ থেকে কোনো চাওয়া আছে কিনা, এমন প্রশ্নের জবাবে বীর মুক্তিযোদ্ধা বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেন, চাওয়ার তো অনেক আছে সবচেয়ে বড় চাওয়া সেটি হচ্ছে তিস্তার মহাপরিকল্পনার বাস্তবায়ন। নদীর দুই পাড়ের মানুষের দুঃখ দুর্দশা ঘোচাতে এটাই সবচেয়ে বড় চাওয়া।

এছাড়াও গ্যাস যাতে দ্রুত দেয়া যায়, ইন্ডাস্ট্রিয়াল ব্রেইল করা, অর্থনৈতিক জোন করা। যে রাস্তার কাজ শুরু হয়েছে সেটা যাতে দ্রুত শেষ করে।

তিনি আরও বলেন, উত্তরের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে অনেক কিছুই চাওয়ার আছে। প্রধানমন্ত্রী নিজেই তা ঘোষণা দেবেন।

বঙ্গবন্ধু’র জৈষ্ঠ্য কন‍্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২রা আগস্ট বুধবার রংপুরে আসছেন। সেদিন রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় জনসভায় বক্তব্য দিবেন তিনি।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘিরে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির হিসেব মিলাতে শুরু করেছে রংপুরের আপামর জনসাধারণ।

উল্লেখ্য, বঙ্গবন্ধু’র জৈষ্ঠ্য কন‍্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর।

এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেছেন। সাড়ে চার বছরের বেশি সময় পর শেখ হাসিনা রংপুরে আসছেন।

তিনি দ্বাদশ নির্বাচনের প্রচারণা রংপুর থেকে শুরু করবেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জাতির জনক বঙ্গবন্ধু’র জেষ্ঠ্র কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “রংপুরবাসীকে প্রধানমন্ত্রী উন্নয়নের সুখবর দিবেন : বাণিজ্যমন্ত্রী”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রংপুরবাসীকে প্রধানমন্ত্রী উন্নয়নের সুখবর দিবেন : বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:৫১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩