ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক

মোরেলগঞ্জে প্রকাশ্য রাস্তায় ফেলে বিধবা নারীকে মারপিট: ইমাম আটক

মোরেল গঞ্জ (বাগের হাট) থেকে কলি আক্তার
  • আপডেট সময় : ০৭:০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ২৩৮ বার পড়া হয়েছে

মোরেলগঞ্জে প্রকাশ্য রাস্তায় ফেলে বিধবা নারীকে মারপিট: ইমাম আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোরেলগঞ্জে প্রকাশ্য রাস্তায় ফেলে বিধবা নারীকে মারপিট: ইমাম আটক

বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে আবুল আইচ (৫৫) নামের এক ইমামের বিরুদ্ধে এক বিধাবা নারীকে টেনে-হেচড়ে প্রকাশ্যে রাস্তায় ফেলে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী বিজলী আক্তার (৪৮) নামের ওই নির্যাতিতা নারী। বিজলী আক্তার উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের কুমারিয়াজোলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত, আক্কাস আলী শেখের মেয়ে।

বিজলীর অভিযোগ, গত ২৬ মার্চ মঙ্গলবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী মহিষচরনী জামে মসজিদের ইমাম আবুল আইচ তাকে ঝাপটে ধরে রাস্তার ওপর ফেলে প্রকাশ্যে এলোপাথারী মারপিট করে গুরুতর আহত করে। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।

সড়কের ওপর নারীকে মারপিটের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ঘটনার পরের দিন বুধবার রাতে পুলিশ মারপিটকারী ইমাম আবুল আইচকে আটক করে।

বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন বিজলী আক্তার বলেন, ইমাম আবুল আইচের এক আত্মীয়কে তার বাড়ি দেখিয়ে দেয়ার অপরাধে তাকে টেনে-হেচড়ে প্রাকাশ্য রাস্তায় ফেলে তার মাথায়, চোখে ও শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে।

বিজলী আরও জানায়, তার বাবা একজন মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে প্রশাসনের কাছে তার ওপর হামলাকারী ইমামের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার জানিয়েছেন, বিজলী আক্তার একজন মুক্তিযোদ্ধার সন্তান, তার ওপরে এ ধরনের হামলার ঘটনা দুঃখজনক। হামলাকারীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেছেন, কুমারীয়াজোলা গ্রামে এক বিধবা নারীকে প্রকাশ্যে মারপিটের ঘটনায় আবুল আইচকে আটক করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোরেলগঞ্জে প্রকাশ্য রাস্তায় ফেলে বিধবা নারীকে মারপিট: ইমাম আটক

আপডেট সময় : ০৭:০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪