ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ

মোরেলগঞ্জে কথিত ‘সীমানা পিলার’সহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ১৮৯ বার পড়া হয়েছে

মোরেলগঞ্জে কথিত 'সীমানা পিলার'সহ একজন গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের মোরেলগঞ্জে কথিত ‘সীমানা পিলার’সহ একজন গ্রেফতারকে গ্রেপ্তার  করা হয়েছে।

বাগেরহাটের মোরেলগঞ্জে কথিত কোটি টাকা মূল্যের ২টি ‘সীমানা পিলার’সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সেলিম শিকদার ওরফে জিহির(৫২) কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের হানিফ শিকদারের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে মোরেলগঞ্জের বণগ্রাম ইউনিয়নের বিষখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওই গ্রামে থাকা সেলিম শিকদারের একটি বাগানবাড়িতে খড়কুটা দিয়ে কথিত ওই পিলার দুটি ঢেকে রেখেছিল। চট্টগ্রামের একটি পার্টিকে পিলার দেখানোর কথা বলে স্থানীয় এক যুবক সেলিমকে দুটি পিলারসহ পুলিশের হাতে ধরিয়ে দেয়। পিলার দুটিতে লেখা রয়েছে ইষ্ট ইনডিয়া কোম্পানি ১৮১৮। প্রতিটি পিলারের ওজন প্রায় ২০ কেজি।

পিলার সম্পর্কে গ্রেফতার সেলিম বলেন, ‘পিলার দুটি সিমন্ট ও বালু দিয়ে হাতে বানানো। আসলে কোটি কোটি টাকা দামের পিলার বলতে কিছু নেই। এই পিলার দুটি বানাতে ১০ দিন সময় ও ৬ হাজার টাকা খরচ হয়েছে।

কোন পার্টি ম্যানেজ করতে পারলে ১০ লাখ টাকায় বিক্রি করে দিতাম। সেভাবে কথা চলছিল’। মোরেলগঞ্জ ও কচুয়া উপজেলার ৫ জনে মিলে এ ব্যাবসা করছেন বলেও সেলিম জানান।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুটি পিলার সাদৃশ্য বস্তুসহ সেলিম শিকদারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সেলিম শিকদারের বিরুদ্ধে ঢাকার বনানী, বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ থানায় প্রতারণা ও চুরিসহ বিভন্ন অভিযোগে ৫টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোরেলগঞ্জে কথিত ‘সীমানা পিলার’সহ একজন গ্রেফতার

আপডেট সময় : ০৬:৫১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩