মার্কিনরা বিরক্ত হলে ইসরাইলের প্রধানমন্ত্রী হব: ট্রাম্প
- আপডেট সময় : ০২:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের জনগণ যদি তার ওপর ক্ষুব্ধ বা বিরক্ত হন, তবে তিনি ইসরাইলে চলে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেবেন বলে রসিকতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির মধ্যবর্তী নির্বাচনের দিন অর্থাৎ মঙ্গলবার (৩ অক্টোবর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ফক্স নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ কথা বলার সময় ট্রাম্প নিজের জনপ্রিয়তার উল্লেখ করে জানান, ইসরাইলে তার সমর্থনের হার প্রায় ৯৯ শতাংশ। সেই প্রেক্ষাপটেই তিনি মন্তব্য করেন, আমেরিকার মানুষ কোনো কারণে বিরক্ত প্রকাশ করলে তিনি ইসরাইলে গিয়ে সরকারপ্রধানের ভূমিকা নিতে তৈরি আছেন।
অর্থনৈতিক সহায়তার প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প জানান, চলতি বছরের শেষ পর্যায় থেকে ইসরাইলকে আর্থিক অনুদান দেওয়া বন্ধ রাখার বিষয়ে ইতিমধ্যে তারা ঐকমত্যে পৌঁছেছেন। তিনি উল্লেখ করেন, ইসরাইলের আর এই ধরনের সহায়তার প্রয়োজনীয়তা নেই, এবং ডেমোক্র্যাট ও বামপন্থি রাজনীতিকরা রিপাবলিকানদের আক্রমণ করার অজুহাত হিসেবে এই সামরিক বরাদ্দকে ব্যবহার করছিলেন। তবে ভবিষ্যতে ইসরাইলের সত্যিকারের প্রয়োজন দেখা দিলে যুক্তরাষ্ট্র অবশ্যই পাশে দাঁড়াবে বলে তিনি আশ্বাস দেন।
সূত্র: যুগান্তর
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





















