ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাভুমার রেকর্ড গড়া ১৭৯ রানের ইনিংস রৌমারীতে অবৈধ কাঁকড়া গাড়ির ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সবজিবোঝাই অটোরিকশা বিএমএসআরআই-তে প্রধান অর্থ কর্মকর্তা নিয়োগ লুসাইল প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে কাতারের আমিরের রাজকীয় নাগেশ্বরীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন ময়মনসিংহে সিঁদুর খেলায় বিদায় জানালেন ভক্তরা লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিন বগি লাইনচ্যুত জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে রোগীরা প্রশ্নফাঁসের অভিযোগে বিএআরসির সহকারী পরিচালক সোহাগ গ্রেপ্তার মাগুরায় গুলিতে যুবদল নেতার প্রাণহানি

ময়মনসিংহে সিঁদুর খেলায় বিদায় জানালেন ভক্তরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি লগ্নে আজ বিজয়া দশমীর আয়োজনে মেতে উঠেছিলেন ভক্তরা। বিষাদমাখা মনে দেবী দুর্গাকে বিদায় জানাতে নগরীর দুর্গাবাড়ী ও শিববাড়ীসহ প্রতিটি মন্দিরে ছিল উৎসবের আমেজ। দেবীকে সিঁদুর দিয়ে বরণ করার পর নারীরা মেতে ওঠেন ঐতিহ্যবাহী সিঁদুর খেলায়।

সিঁদুর খেলায় অংশ নেওয়া নারীরা জানিয়েছেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয়গান গাওয়া এবং নিজেদের পরিবারের মঙ্গল কামনা করা। তারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছেন যেন প্রতি বছর তিনি শান্তি ও সমৃদ্ধি নিয়ে সবার মাঝে ফিরে আসেন।

দুর্গাবাড়ী মন্দির পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এবারের দেবী বরণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মণ্ডপগুলোতে ভক্তদের সরব উপস্থিতি ও সিঁদুর খেলার মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দুপুরের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে প্রতিমা শোভাযাত্রা বের করা হয়। সন্ধ্যায় নগরীর কাচারীঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এই প্রধান ধর্মীয় উৎসব।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ময়মনসিংহে সিঁদুর খেলায় বিদায় জানালেন ভক্তরা

আপডেট সময় : ০৩:৫৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬