মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান
- আপডেট সময় : ০৪:১৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করবেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এলিজা জামান। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান সোমবার এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন দুপুর ১২টায় স্পিকারের কার্যালয়ে শপথ অনুষ্ঠানটি আয়োজিত হবে।
গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
অন্যদিকে, সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এলিজা জামান। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর সোমবার তাকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। গত ১ অক্টোবর বিএনপি দলীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়েছিল। সব আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার দুই নতুন সংসদ সদস্য তাদের দায়িত্বভার গ্রহণের শপথ সম্পন্ন করবেন।
সূত্র: দৈনিক এদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























