ভোটের আনন্দ ঢেকে গেল কান্নায়: পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৫:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১৩১৫২ বার পড়া হয়েছে
ভোটের আনন্দ ঢেকে গেল কান্নায়: পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে এক মায়ের জীবনে নেমে এসেছে হৃদয়বিদারক ট্র্যাজেডি। বাড়িতে জমজ সন্তান রেখে ভোট দিতে যাওয়ার পর ফিরে এসে তিনি এক সন্তানকে পান পানিতে মৃত অবস্থায়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামে, শিশুটির নানাবাড়িতে। নিহত শিশুর নাম হাসান (৩)। সে শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।
পড়ুন>> সিলেট-৩ ভোটকেন্দ্রে জালভোট নিয়ে মারামারি: প্রত্যাহার প্রিসাইডিং অফিসার
জানা যায়, ইসরাইল হোসেনের স্ত্রী তার জমজ দুই সন্তান হাসান ও হুসাইনকে নিয়ে বাবার বাড়ি লাল্টু মালিথার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা ভোট দিতে কেন্দ্রে যান। এ সময় দুই শিশুকে ঘরে রেখেই তারা বের হন।
ভোট দিয়ে ফিরে এসে হুসাইনকে ঘরে পেলেও হাসানকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন মা। পরে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির নিথর দেহ ভাসতে দেখা যায়।
স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারে চলছে মাতম, আর এক মায়ের বুকভাঙা কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























