ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বিশ্বজুড়ে সংঘাত নিরসনে ট্রাম্পের প্রতি ইরাকের প্রেসিডেন্টের আহ্বান সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্ট জারি বেবিচকের বৃষ্টিহীন থাকবে সারা দেশ, জানাল আবহাওয়া অধিদপ্তর ১৬ নভেম্বর: আজ টিভিতে যেসব খেলা দেখবেন রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ডোমারে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু

ভোটের আনন্দ ঢেকে গেল কান্নায়: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১৩১৫০ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোটের আনন্দ ঢেকে গেল কান্নায়: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে এক মায়ের জীবনে নেমে এসেছে হৃদয়বিদারক ট্র্যাজেডি। বাড়িতে জমজ সন্তান রেখে ভোট দিতে যাওয়ার পর ফিরে এসে তিনি এক সন্তানকে পান পানিতে মৃত অবস্থায়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামে, শিশুটির নানাবাড়িতে। নিহত শিশুর নাম হাসান (৩)। সে শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।

পড়ুন>> সিলেট-৩ ভোটকেন্দ্রে জালভোট নিয়ে মারামারি: প্রত্যাহার প্রিসাইডিং অফিসার

জানা যায়, ইসরাইল হোসেনের স্ত্রী তার জমজ দুই সন্তান হাসান ও হুসাইনকে নিয়ে বাবার বাড়ি লাল্টু মালিথার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা ভোট দিতে কেন্দ্রে যান। এ সময় দুই শিশুকে ঘরে রেখেই তারা বের হন।

ভোট দিয়ে ফিরে এসে হুসাইনকে ঘরে পেলেও হাসানকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন মা। পরে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির নিথর দেহ ভাসতে দেখা যায়।

স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারে চলছে মাতম, আর এক মায়ের বুকভাঙা কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভোটের আনন্দ ঢেকে গেল কান্নায়: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৫:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬