ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা নামমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাস হাসান মাহমুদের সিলেট টেস্ট: ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ওপেনিংয়ে নাঈম আলোক হেলথকেয়ারে ১০ জনের চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার টাকা পারস্য উপসাগরে কাতার উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা হাসানের দুর্দান্ত বোলিংয়ে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ স্বাস্থ্যসেবা সংস্কারে বড় পরিকল্পনা ও রেকর্ড বরাদ্দ সরকারের দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের টেকনাফে সশস্ত্র পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন এক সেনাসদস্য

ভোজনরসিকদের জন্য মোহাম্মদপুরে ‘টিফিনবক্স’-এর নতুন আউটলেট

ইমরান হোসাইন মিলন
  • আপডেট সময় : ০২:০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ২৫০৯৭ বার পড়া হয়েছে

ভোজনরসিকদের জন্য মোহাম্মদপুরে ‘টিফিনবক্স’-এর নতুন আউটলেট উদ্বোধন করলেন বাংলা ট্র‍্যাক-এর গ্রুপ ডিরেক্টর মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আশিকুজ্জামান।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোজনরসিকদের জন্য মোহাম্মদপুরে ‘টিফিনবক্স’-এর নতুন আউটলেট

রাজধানীর গুলশানে সাফল্যের পর এবার মোহাম্মদপুরে যাত্রা শুরু করল জনপ্রিয় ফাস্ট ফুড ব্র্যান্ড ‘টিফিনবক্স’। সম্প্রতি মোহাম্মদপুরের ২/১২, নুরজাহান রোডে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির দ্বিতীয় আউটলেটের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ট্র‍্যাক-এর গ্রুপ ডিরেক্টর মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আশিকুজ্জামান।

অনুষ্ঠানে জানানো হয়, রাজধানীর গুলশান-২ আউটলেটে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত সাড়া এবং ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করেই মোহাম্মদপুরে নতুন শাখাটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

    নতুন এই আউটলেটে টিফিনবক্সের জনপ্রিয় সব খাবারের আয়োজন থাকছে। মেন্যুতে রয়েছে সিগনেচার ঝুরা মাংসের খিচুড়ি, জিলাপি, বিভিন্ন স্বাদের রোল, সিঙ্গারা এবং লাচ্ছিসহ আরও নানা পদের ফাস্ট ফুড।

বি-ট্র্যাক গ্রুপের কনসার্ন টিফিনবক্স কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের প্রত্যাশা পূরণ এবং মানসম্মত খাবার আরও মানুষের কাছে পৌঁছে দিতেই তাদের এই সম্প্রসারণ।

মোহাম্মদপুরের ২/১২, নুরজাহান রোডে (ঢাকা-১২০৭) অবস্থিত এই আউটলেটটি এখন থেকে ভোজনরসিকদের জন্য উন্মুক্ত থাকবে। ভোজনরসিকরা আশা করছেন, গুলশানের মতো মোহাম্মদপুরের এই শাখাতেও খাবারের মান ও স্বাদ বজায় থাকবে।

    “টিফিনবক্স” হলো বি-ট্র্যাক গ্রুপের একটি ফাস্ট-ফুড রেস্টুরেন্ট ব্র্যান্ড, যা প্রযুক্তি, মোবিলিটি ও লাইফস্টাইল সেবায় কাজ করা একটি বহুমুখী বাংলাদেশি কনগ্লোমারেট। ব্র্যান্ডটি শহুরে গ্রাহকদের জন্য টাটকা, সুস্বাদু ও সাশ্রয়ী মূল্যের কুইক-সার্ভিস খাবার সরবরাহ করে।

এখানে স্থানীয় স্বাদের সঙ্গে জনপ্রিয় ফাস্ট-ফুড আইটেম যেমন ঝুরা মাংসের খিচুড়ি, রোল, সিঙ্গারা, জিলাপি ও লাচ্ছি পাওয়া যায়। শিক্ষার্থী, পেশাজীবী ও পরিবারকে লক্ষ্য করে টিফিনবক্স মান, স্বাস্থ্যবিধি ও সুবিধাকে গুরুত্ব দেয়। ব্র্যান্ডটির প্রথম শাখা চালু হয় গুলশানে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভোজনরসিকদের জন্য মোহাম্মদপুরে ‘টিফিনবক্স’-এর নতুন আউটলেট

আপডেট সময় : ০২:০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬