ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস চট্টগ্রামে আটক নেপাল ও তিব্বতে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৩০০ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের আহ্বান এফবিসিসিআইয়ের কানাডায় নতুন সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩৩০, নিখোঁজ সহস্রাধিক সংসদে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
কাউনিয়ায় অটো গাড়ি উল্টে প্রাণ গেল শিশুর! 

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত মহিলার নাম তামসী বেগম (৪৫)। সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুক্রবার সকাল আটটার দিকে ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের গোপালপুরের দাদা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি অটোরিকশা তামসী বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি পাকা সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পান। নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তামসী বেগম ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নের শাহীবাজার এলাকার মৃত পরবত আলীর মেয়ে।

পড়ুন>>রাণীশংকৈলগামী নাবিল কোচ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ আহত-২৮

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তৌহীদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার শিকার তামসী বেগমকে মৃত্যু অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়ে তিনি মারা গেছেন।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তামসী বেগমের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!