সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর ) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে সিনিয়র ফাযিল মাদ্রাসা প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলার সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় ও উপজেলা সভাপতি তাইফুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আলহাজ্ব আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সোনাহাট ডিগ্রি কলেজের জেষ্ঠ্য প্রভাষক মোঃ আনোয়ার হোসেন এবং জেলা ট্রেড সম্পাদক ও নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
এতে পবিত্র কুরআন থেকে দরস পেশ করেন ভূরুঙ্গামারী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও সিনিয়র ফাযিল মাদ্রাসার সহঃঅধ্যাপক মাওলানা মোঃ মাহবুবুল আলম। উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :
























