ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট আনল পাঠাও পপি সংস্থায় সহকারী পরিচালক পদে নিয়োগ, বেতন ৯৮ হাজার টাকা প্রশ্নপত্র ফাঁসে অভিযোগে জড়িত ব্যক্তি সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রক বদলি সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে এনসিপির গণবিক্ষোভ এআই ও রোবট প্রযুক্তিতে ব্যাপক চাকরির ঝুঁকি দেখছেন বিল গেটস ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় অভিযান ত্রুটিপূর্ণ ষষ্ঠ শ্রেণির আইসিটি বই ফেরতের নির্দেশ মাউশির ফটিকছড়িতে ঝোপে পাওয়া নবজাতকের দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন এল ক্লাসিকোয় মরিনহোর তিন কৌশলে কুপোকাত বার্সেলোনা

ভূরুঙ্গামারীতে শীতের তিব্রতার সঙ্গে  বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ ৩৪৫ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে শীতের তিব্রতার সঙ্গে  বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি কমে গেছে। শীতের তিব্রতার সঙ্গে  বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ।

হিমেল হাওয়ার সঙ্গে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় গত দুই সপ্তাহে উপজেলায় শিশু ডায়রিয়াসহ ঠান্ডা জনিত রোগের প্রকোপ বেড়েছে। ঘরে ঘরে দেখা দিয়েছে জ্বর, সর্দি ও কাশি।

আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা বেশি।ফলে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি ) সকাল ১১ টায় উপজেলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, বর্হিবিভাগ চিকিৎসা নিতে আসা রোগীদের ভীড়।

এদের অনেকেই ঠান্ডাজনিত সর্দি, জ্বর, কাশিতে আক্রান্ত। বয়স্কদের অনেকেই শ্বাসকষ্ট, শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন।

“হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ‍্যে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত বেশী হচ্ছে শিশুরা । বাত ব‍্যথা, শ্বাসকষ্ট ও এ‍্যাজমায় আক্রান্ত বয়স্ক রোগী বেশি দেখা যাচ্ছে।”

উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের শেফালি বেগম বলেন, তার দুটি বাচ্চার হঠাৎ করে গত দুদিন থেকে জ্বর ও পাতলা পায়খানা শুরু হয়। অবশেষে হাসপাতালে আসছি চিকিৎসকের পরামর্শ নিতে।

আমজাদ হোসেন (৬০) নামের এক বয়স্ক লোক জানান, শীতে তার শ্বাসকষ্ট ও এ‍্যাজমার সমস্যা বেড়েছে তাই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি।

হাসপাতাল ছাড়াও প্রাইভেট ক্লিনিক গুলোতে অন্য রোগীর চেয়ে ঠাণ্ডাজনিত রোগীই বেশি আসছে সেবা নিতে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, শীতজনিত রোগের প্রকোপ একটু বেড়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন‍্যান‍্য রোগীর তুলনায় শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি।

শীতে বাচ্চাদের প্রতি বিশেষ যত্নবান  হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, এই সময়টাতে শিশুকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে।

শীত বেশি পড়লে শিশুকে গরম কাপড় পরাতে হবে। শিশুদের খুব বেশি সময় ঘরের বাইরে রাখা যাবে না। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “ভূরুঙ্গামারীতে শীতের তিব্রতার সঙ্গে  বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ ”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে শীতের তিব্রতার সঙ্গে  বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ 

আপডেট সময় : ০৪:৪২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩