admin
২৬ মার্চ ২০২৬, ২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত।

 

 

 

 

 

ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ভূরুঙ্গামারী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও দিন ব‍্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাব, পেশাজীবী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পড়ুন>>সুনামগঞ্জে স্লূইস গেটের অভাবে ৫শ একর ফসলী জমি জলাবদ্ধতায়

 

 

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদৎ হোসেন । পরে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদৎ বরণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

 

 

সকাল ৯.৩০ ঘটিকায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে দিন ব‍্যাপী নানা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন ও কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

 

 

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুলদিয়ে বরণ, যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

 

 

 

এসময় বাংলাদেশ পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজে অংশগ্রহণ ও ডিসপ্লে প্রদর্শন করে। দিবসটি উপলক্ষে এতিমখানা ও হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

পড়ুন>> অভিনব কৌশলে জুয়ার আসরে অভিযান: পথচারী সেজে ৫ জুয়ারী গ্রেফতার

 

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার, ওসি আজিম উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমীর আজিজুর রহমান স্বপন, বিএনপির উপজেলা আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, জামায়াতে ইসলামী উপজেলা আমীর আনোয়ার হোসেন, সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, এনসিপি’র উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরনসহ উপজেলার রাজনৈতিক ব‍্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১০

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১১

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১২

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

১৩

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ও স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান

১৪

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন

১৫

গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ: প্রতিটি গাছের অভিভাবক এখন শিক্ষার্থীরা

১৬

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়াল

১৭

ফিলিস্তিনিদের ওপর চলমান মানবিক বিপর্যয় ও বিশ্ব সম্প্রদায়ের নীরবতা

১৮

প্রান্তিক ব্যবসায়ীদের জন্য নতুন ভ্যাট কাঠামো: ইউনিয়ন পর্যায়ে ৫০০ টাকা করের পরিকল্পনা এনবিআরের

১৯

ময়মনসিংহে মাদকের বিরুদ্ধে প্রতিবাদকারী যুবকের ওপর হামলা ও মৃত্যু

২০
error: Content is protected !!