ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে মোটর সাইকেলসহ ভারতীয় যুবককে  বিজিবির আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ ২৬১ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে মোটর সাইকেলসহ ভারতীয় যুবককে  বিজিবির আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটর সাইকেলসহ এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। আটকৃত মটর সাইকেলটি নম্বর AF 17,H2819 ।আটকৃত ওই যুবকের নাম আবু সায়েদ (১৮)। সে ভারতের আসাম রাজ‍্যের ধুবরি জেলার আগমনী থানার ঝসকাল গ্রামের আব্দুল জলিল এর পুত্র।

বিজিবি সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকেলে বঙ্গসোনাহাট স্থলবন্দরে শূন্য রেখার আন্তর্জাতিক সীমানা পিলার ১০০৯ এর ভারতীয় অংশের সোনাহাট স্থলবন্দরে একটি গেট খোলা থাকায় যুবকটি মোটরসাইকেল নিয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করে। পরে বিএসএফ সিসি ক‍্যামেরার ফুটেজ থেকে ছবি সংগ্রহ করে বিজিবি সোনাহাট ক‍্যাম্প অবহিত করে।
অপরদিকে স্থলবন্দরের ভারতীয় ব‍্যবসায়ীরা বাংলাদেশের ব‍্যবসায়ীদেরকেও বিষয়টি অবহিত করে।পরে স্থানীয়রা সোনাহাট স্থলবন্দর- ভূরুঙ্গামারী সড়কের ঘুন্টিঘর নামক স্থান থেকে ভারতীয় ওই যুবককে  আটক করে বিজিবি সোনাহাট ক‍্যাম্পে সোপর্দ করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতীয় ওই যুবক বিজিবি সোনাহাট ক‍্যাম্পের হেফাজতে  আছে বলে জানাগেছে।
এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: আব্দুল মোত্তাকিম এসপিপি, ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান আটক ভারতীয় যুবক আত্মীয়র বাসায় যাওয়ার সময় ভুল করে বাংলাদেশে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে মোটর সাইকেলসহ ভারতীয় যুবককে  বিজিবির আটক

আপডেট সময় : ০৭:২০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২