ভূরুঙ্গামারীতে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৭তম ওফাত বার্ষিকী পালন
- আপডেট সময় : ১২:০৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ৩৩৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৭তম ওফাত বার্ষিকী পালন করা হয়েছে।
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৭তম ওফাত বার্ষিকী উপলক্ষ্যে ওরস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) রাতে ভূরুঙ্গামারীর কামাত আঙ্গারীয়াস্থ মওলানা ভাসানীর বাসভবনে এই পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে।
মওলানা ভাসানী স্মৃতি পরিষদ ও ওরস উদযাপন কমিটি যৌথ ভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে মওলানা ভাসানীর দৌহিত্র মনিরুজ্জামান মনির খাঁন ভাসানীর সভাপতিত্ব করেন।
এসময় মনিরুজ্জামান মনির খাঁন ভাসানী, ভাসানী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুর রহমান, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার, রাজ্জাকুর রহমান লেলিন মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনাদর্শ নিয়ে বিভিন্ন আলোচনা করেন।
আলোচনা শেষে ভাসানী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুর রহমানের পরিচালনায় মিলাদ, জিকির শেষে মোনাজাতের আয়োজন করা হয়। এসময় মওলানা আব্দুল হামিদ খান ভাসানী অসংখ্য ভক্ত উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে তবারক বিতরণ করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























