ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা কর অঞ্চল-১৭ এ ৫৫ কর্মী নিয়োগ হরমুজ প্রণালি খুলতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতার কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ পরিবেশকর্মী রিফাত প্রতি বাংলাদেশির মাথায় ৬৪৬ ডলার বৈদেশিক ঋণ: বিশ্বব্যাংক দুর্নীতিতে অনেক সমবায় সমিতি অকার্যকর হয়ে পড়েছে: রাষ্ট্রপতি ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট: সামনে বড় চ্যালেঞ্জ ৩৫ টাকা দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ডিএমপি: জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যায় বিচার শুরুর নির্দেশ লন্ডনে উদ্বোধন হলো প্রবাসী চট্টগ্রামবাসীর স্থায়ী ঠিকানা ‘চাটগাঁ হাউস’

ভূরুঙ্গামারীতে বেশি তেল দাবিতে উত্তেজনা: আটক দুই বাইকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ২২৬৪৩ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে বেশি তেল দাবিতে উত্তেজনা: আটক দুই বাইকার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে বেশি তেল দাবিতে উত্তেজনা: আটক দুই বাইকার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি ও পুলিশের ওপর চড়াও হওয়ার ঘটনায় দুই বাইকারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার মেসার্স সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন। আটক দুই যুবক হলেন—আলমগীর হোসেন ও ইজাজ তানভীর তুষার। তারা উভয়ই ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।

পড়ুন>> “উড়ে যায় কক্সবাজার” ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার বিতরণ

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল থেকে প্রশাসনের তত্ত্বাবধানে ফিলিং স্টেশনটিতে প্রতি মোটরসাইকেলে ৩০০ টাকার করে তেল সরবরাহ করা হচ্ছিল। এ সময় দুই বাইকার ৫০০ টাকার তেল দেওয়ার দাবি জানিয়ে উত্তেজনা সৃষ্টি করেন।

একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং পুলিশের ওপর চড়াও হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে ওই দুই বাইকারকে আটক করে পুলিশ।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, আটক দুই বাইকারকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটাবে না, এ মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে বেশি তেল দাবিতে উত্তেজনা: আটক দুই বাইকার

আপডেট সময় : ০৮:১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬