ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ১২ জুয়ারি আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ১২ জুয়ারি আটক : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ১২ জুয়ারি আটক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ৭ মে, ২০২৩
ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ১২ জুয়ারি আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ১২ জুয়ারি আটক করা হয়েছে।

ভূরুঙ্গামারীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ জুয়ারিকে আটক করা হয়েছে।

এসময় নগদ ১৪ হাজার ৩০০ টাকা, ৩ বান্ডিল তাস ও জুয়ার খেলার সরঞ্জামাদি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ ।

আটককৃতদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দিয়ে রবিবার সকালে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার রাত পোনে বারটার দিকে নিজস্ব ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী গ্রামের মৃত তারাব আলীর পুত্র মজিবর রহমান (৫০) এর বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় বাড়ির মালিকসহ অত্র ইউনিয়নের ১১জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, রুবেল মিয়া (৩৫), আমিনুল ইসলাম (৩৫), আফজাল হোসেন (৩২), হাফিজুর রহমান (৪০), সাগর আলী (৩৫), আলাল মিয়া (৩০), নুরুন্নবী (৩০), আয়নাল হক (৪০), বেল্লাল হোসেন (২৫), আলম হোসেন (৪০) ও পার্শ্ববর্তী আইকুমারী ভাতি গ্রামের মৃত রোস্তম আলী পুত্র তরিকুল ইসলাম (৫০) কে আটক করা হয়।

এসময় আসামীদের হেফাজত থাকা জুয়া খেলার নগদ ১৪ হাজার ৩০০ টাকা, ৩ বান্ডিল তাস ও জুয়ার খেলার কাজে ব্যবহৃত সিমেন্টের খালি বস্তা দিয়ে হাতে সেলাই করা বিছানা উদ্ধার করে পুলিশ। ভুরুঙ্গামারী থানার মামলা নং ০৬ তারিখ: ০৭/০৫/২০২৩।

ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার সাধারণ জনগনের সহযোগীতায় জুয়া ও মাদক নির্মূলে দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

এ অভিযান অব‍্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!