ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর

ভূরুঙ্গামারীতে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ২৭০১৪ বার পড়া হয়েছে

পানিতে ডুবে মর্মান্তিক মৃত‍্যু। প্রতিকী ছবি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুকুরে ডুবে ছকিনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গার পাটেশ্বরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছকিনা বেগম ওই এলাকার মৃত আব্দুস সাত্তারের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি সরকারি বয়স্ক ভাতার সুবিধাভোগী ছিলেন। প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে চলে যেতেন। অনেক সময় পথ হারিয়ে ফেললে পরিবারের সদস্যরা খোঁজ করে তাকে বাড়িতে ফিরিয়ে আনতেন।

পড়ুন>> বিরলে আঃলীগ এর রাজনীতি থেকে অব্যাহতি নিলেন চার রাজনীতিবীদ

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে খাওয়া-দাওয়া শেষে ছকিনা বেগম বাড়ি থেকে বের হয়ে যান। দীর্ঘ সময়েও তিনি বাড়িতে ফিরে না আসায় দুপুরের দিকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

এদিকে স্থানীয়রা পাটেশ্বরী বাজার সংলগ্ন একটি পুকুরে এক বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।

পড়ুন>> চলনবিলে নতুন পানিতে বোয়াল মাছ শিকারের ধুম

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরপাড় দিয়ে হাঁটার সময় পা পিছলে পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় : ০৩:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬