ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল

ভূরুঙ্গামারীতে নেট হাউজে গাঁজা চাষ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৪৭১৭৩ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে নেট হাউজে উদ্ধারকৃত গাঁজা।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে নেট হাউজে গাঁজা চাষ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানি গ্রামে একটি সুপারি বাগান থেকে তাপ রোধক নেট শেডে পদ্ধতিতে চাষ করা অর্ধশত গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, দক্ষিণ বাঁশজানি গ্রামের একটি সুপারি বাগানে তাপ ও বৃষ্টি প্রতিরোধী তারজালি বেষ্টনী তৈরি করে গাঁজার চাষ করে আসছিলেন এলাকার চিহ্নিত মাদক কারবারি জামাল উদ্দিন (৫০) ও তার ছেলে রুবেল হোসেন (২৫)। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পুলিশ সেখানে অভিযান চালায়।

পড়ুন>> তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা

পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পিতা-পুত্র সীমান্তের কাঁটাতারের নিচের একটি ড্রেনেজ লাইন দিয়ে ভারতের দিকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। পরে বাগান থেকে প্রায় ৫০টি ছোট-বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজা চাষে ব্যবহৃত তাপ ও বৃষ্টি প্রতিরোধী বিশেষ বেষ্টনীও জব্দ করা হয়।

পড়ুন>>টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে বাড়ছে তাহিরপুরের নদ নদী ও হাওরের পানি

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, উদ্ধার করা গাঁজা গাছ ও চাষাবাদে ব্যবহৃত বেষ্টনী জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে নেট হাউজে গাঁজা চাষ

আপডেট সময় : ০১:২২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬