ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি

ভূরুঙ্গামারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ভূরুঙ্গামারীতে রাজনৈতিক, জনপ্রতিনিধি, সুধী ও উপজেলায় কর্মরত অফিসারদের সাথে মতবিনিময় করেছেন কুড়িগ্রামের নবাগত জেলা প্রশাসক নুসরাত সুলতানা। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।

ভূরুঙ্গামারী উপজেলার নামকরণ, সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপস্থাপনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম।

পরে উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন বিএনপির উপজেলা আহ্বায়ক অধ্যাপক কাজী গোলাম মুস্তফা, ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, উত্তরধরলা মটর মালিক সমিতির সম্পাদক স্বপন সাহা, অধ্যক্ষ বাবুল আখতার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমেদ প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদূদ প্রমুখ।

নবাগত জেলা প্রশাসক বলেন, উন্নয়নের জন্য সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। এককভাবে কারো একার পক্ষে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। তিনি মাদক নিয়ন্ত্রণ ও বাল্য বিয়ে প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে স্থানীয় লোকজনকে বিদেশে চাকুরীর ব্যাপারে উৎসাহ প্রদানের পরামর্শ প্রদান করেন।

তিনি অযথা আন্দোলন, অবরোধ না করে সাম্প্রতিক সময়ে বীর শহীদদের আত্মার শান্তির জন্য বর্তমান সরকারের গৃহিত সকল কাজে সহযোগিতা করার আহ্বান জানান। পরে উপজেলা প্রশাসন ও ভূরুঙ্গামারীবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আপডেট সময় : ০৯:০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪