ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ল সাত বছরে সমাধান হয়নি সেতু সংযোগ রাস্তার সমস‍্যা, দ্রুত সড়ক নির্মাণের দাবি এমপির চট্টগ্রাম সিটি করপোরেশনে ৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি রিয়াদের আর্থিক জেলায় হুথিদের হামলা: নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি ঈশ্বরদীতে সংঘর্ষের পর জামায়াত নেতা ও সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধরের ভিডিও ভাইরাল গালিবাফ: ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় হাসিনাকে ৮৪ মিশনের যেকোনো জায়গায় পেলে গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার ফেরা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভূরুঙ্গামারীতে দমকা হাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি

ভূরুঙ্গামারী থেকে মোঃ মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ০৪:৫৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ ৩৬০ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে দমকা হাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘুর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে রাতভর বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে উত্তরের জেলা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলতি মৌসুমের আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষক। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে, আগাম জাতের কিছু ধান পাকতে শুরু করেছে, বাকি ধানের সবে মাত্র শীষ বেড় হয়েছে। কৃষকের অতি কষ্টের ফসল বৃষ্টি আর দমকা হাওয়ায় মাটির সাথে নুয়ে পড়েছে। ঘুর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে সোমবার দুপুর থেকে ভূরুঙ্গামারীতে বৃষ্টি শুরু হয়।যা মঙ্গলবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকে। বৃষ্টি আর দমকা হাওয়ায় উপজেলার দশ ইউনিয়নের কমপক্ষে শতাধিক একর জমির আমন ধানগাছ বাতাসে মাটিতে শুয়ে পড়েছে। বৃষ্টিতে কিছু জমিতে পানিও জমে যায়। মাটিতে শুয়ে পড়া ধানের শীষ পঁচনের হাত থেকে বাঁচাতে তিন-চার গোছা ধান গাছ একত্র করে ঝুঁটির মতো করে বেঁধে দাঁড় করিয়ে দিচ্ছেন কৃষকরা।

উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের রাহিজুল ইসলাম গনি জানান বৃষ্টি আর বাতাসে তার দেড় বিঘা জমির ধান মাটির সাথে শুয়ে পড়েছে। ধানের সবে মাত্র শীষ বের হয়েছে। জানিনা ফসল ঘরে তুলতে পারবো কিনা!

পাইকেরছড়া ইউনিয়নের আব্দুল হালিম জানান, প্রায় সোয়া বিঘা জমির ধান মাটিতে হেলে পড়েছে। ধানের শীষ পচনের হাত থেকে বাঁচানোর জন্য কয়েক গোছা একত্র করে বেঁধে সোজা করে দিচ্ছি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, চলতি মৌসুমে ১৬ হাজার ২০০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা থাকলেও তা ছাড়িয়ে কৃষক ১৬ হাজার ৮৫৩ হেক্টর জমিতে ধান চাষ করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আপেল মাহমুদ জানান, বৃষ্টি ও দমকা হাওয়ায় আমন ধানের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। এখন পর্যন্ত ২২ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। ক্ষতি কমাতে ক্ষেতের আইল কেটে পানি বের করে দেয়া ও গোছা করে ধান বেঁধে দেয়াসহ কৃষকদের নানা পরামর্শ দেয়া হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে দমকা হাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি

আপডেট সময় : ০৪:৫৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২