ভূরুঙ্গামারীতে গ্রাম‍্য সালিশি বৈঠকে শাসনের জেরে ছুরিকাঘাত: ঘাতক পলাতক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে গ্রাম‍্য সালিশি বৈঠকে শাসনের জেরে ছুরিকাঘাত: ঘাতক পলাতক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনি হত্যার উসকানিমূলক আহ্বান বেন-গভিরের জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা শুভ সকাল; আজ সোমবার ১৭ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ আসছে: ডিএসসিসি প্রশাসক জ্বালানি সংকট নিরসনে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন

ভূরুঙ্গামারীতে গ্রাম‍্য সালিশি বৈঠকে শাসনের জেরে ছুরিকাঘাত: ঘাতক পলাতক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ছুরিকাঘাতে গুরুতর আহত মোতালেব হোসেন

 

 

 

ভূরুঙ্গামারীতে গ্রাম‍্য সালিশি বৈঠকে শাসনের জেরে ছুরিকাঘাত: ঘাতক পলাতক

 

 

ভূরুঙ্গামারীতে গ্রাম‍্য সালিশি বৈঠকে শাসনের জেরে ছুরিকাঘাত, ঘাতক পলাতক।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী ময়দান ক্যাম্প পাড়া গ্রামে গ্রাম‍্য সালিশি বৈঠকে শাসনের জেরে মোতালেব হোসেন (৫০) কে বুকে ছুরি মেরে পালিয়েছে ঘাতক রুবেল মিয়া (২৫)।

 

 

শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত মোতালেব হোসেনকে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পড়ুন>> নড়াইলে স্ত্রীর বটির কোপে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ!

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোতালেব হোসেনকে মাথা, বুক, পিঠ ও পায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে রুবেল পালিয়ে যায়।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল মিয়া একই এলাকার জামাল উদ্দিনের ছেলে। এলাকাবাসীর বরাতে মিন্টু মিয়া জানান, রুবেল মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে এলাকার মেয়েদের উত্ত্যক্ত করে আসছিল।

 

 

এ নিয়ে সম্প্রতি একটি সালিশি বৈঠক হয়, যেখানে রুবেলের পিতা নিজেই আহত মোতালেব হোসেনসহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে বিষয়টি সমাধানের দায়িত্ব দেন। সেই বৈঠকে রুবেলকে শাসন করা হয়।

 

 

ধারণা করা হচ্ছে, এই অপমানের প্রতিশোধ নিতেই রুবেল পরিকল্পিতভাবে মোতালেব হোসেনের ওপর হামলা চালায়। ঘটনার দিন একা পেয়ে তার ওপর বর্বরোচিত হামলা চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

 

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘাতক রুবেলের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

 

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে অপরাধীকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করা হবে।”

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!