ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত

ভূরুঙ্গামারীতে আট ফুট লম্বা অজগর উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৬০৮৮ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে উদ্ধারকৃত অজগর সাপ।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে আট ফুট লম্বা অজগর উদ্ধার

ভূরুঙ্গামারীতে আট ফুট লম্বা অজগর উদ্ধার।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আট ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের ভাসানী পাড়া এলাকায় স্থানীয়রা জারুল গাছের মগডালে অজগর সাপটি দেখতে পায়। পরে তারা বন বিভাগকে খবর দেয়।

স্থানীয় সাপুড়েরা সাপটিকে সেখান থেকে নামিয়ে আনে। বনবিভাগ ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সাপটিকে রংপুর বন বিভাগের নিকট হস্তান্তর করা হবে। রংপুর বন বিভাগ সিদ্ধান্ত নেবে সাপটি কোথায় অবমুক্ত করা হবে।

ভূরুঙ্গামারীতে আট ফুট লম্বা অজগর উদ্ধার

স্থানীয় বাসিন্দা বাবু জানায়, মাঠে কাজ করার সময় গাছের মাথায় পাখির কিচিরমিচির শুনতে পাই। পরে উপরে তাকিয়ে দেখি একটি অজগর সাপ শুয়ে আছে।

পড়ুন>>তরুণদের স্মার্টফোন পছন্দে স্লিম ও স্টাইলিশ ডিভাইসের গুরুত্ব বাড়ছে

স্থানীয় বাসিন্দা ইউনুস আলী বলেন, এই এলাকায় আগে এমন সাপ দেখা যায়নি। কয়েক মাস আগে নদী দিয়ে ভুটান থেকে অসংখ্য গাছ ভেসে এসেছিল। সেসব গাছের সাথে সাপটি ভেসে এসে থাকতে পারে। একটি সাপ ধরা পড়েছে। এমন সাপ আরো থাকতে পারে। আমরা আতঙ্কে আছি। আরো অনুসন্ধান করা প্রয়োজন।

জহুরুল ইসলাম নামের স্থানীয় বাসিন্দা বলেন, সাপুড়ে মোজাহার ও স্থানীয় বাসিন্দা আসর উদ্দিন সাপটিকে গাছ থেকে নামিয়ে এনে বস্তা বন্দী করে।

ভূরুঙ্গামারীর সামাজিক বনায়ন ও নার্সারি কেন্দ্রের ডেপুটি রেঞ্জার সেকেন্দার আলী বলেন, সাপটি লম্বায় আট ফুট। সাপটি কুড়িগ্রাম রেঞ্জ অফিসে পাঠানো হয়েছে। সেখান থেকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসীর মামুন বলেন, সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। কুড়িগ্রাম বন বিভাগের মাধ্যমে সাপটিকে রংপুর বন বিভাগের নিকট হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে আট ফুট লম্বা অজগর উদ্ধার

আপডেট সময় : ০৪:৫৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫