ঢাকা ১২:২০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবার পরিকল্পনা অধিদপ্তর ভেঙে নতুন প্রাথমিক স্বাস্থ্যসেবা অধিদপ্তর গঠনের উদ্যোগ মুকসুদপুরে মোমবাতির আলোয় সম্প্রীতির বার্তা দীপশিখার মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল করবে সরকার সততা ও মানবিক সেবায় ব্রতী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎহীন বিশাল এলাকা শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে বৃটিশ সরকারের কাছে ৬ এমপির চিঠি ইরাকের খোর মোরে গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা: তালিকার শীর্ষে এমবাপ্পে ভ্রাতৃদ্বয় পার্কভিউ হাসপাতালে প্রসূতিদের জটিল চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ মুহূর্তে হার বাঁচাল ম্যানচেস্টার ইউনাইটেড

ভূরুঙ্গামারীতে অবৈধ পেট্রোল পাম্প গুড়িয়ে দিলো প্রশাসন: জরিমানাসহ দুটি ডিসপেন্সার মেশিন জব্দ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে অবৈধ পেট্রোল পাম্প গুড়িয়ে দিলো প্রশাসন: জরিমানাসহ দুটি ডিসপেন্সার মেশিন জব্দ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে অবৈধ পেট্রোল পাম্প গুড়িয়ে দিলো প্রশাসন: জরিমানাসহ দুটি ডিসপেন্সার মেশিন জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি মিনি অবৈধ পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দুটি ডিসপেন্সার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২৫ মে দুপুরে ) উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের পাগলারহাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

পড়ুন>>গোপনে ভিডিও ও ছবি ধারণের অভিযোগে হল থেকে বের করে দিলেন হাবিপ্রবির শিক্ষার্থীরা

জানাগেছে, পাগলারহাট বাজারের পাশে জনৈক আলাউদ্দিন নামের এক ব‍্যক্তি তিলাই ইউনিয়ন পরিষদ থেকে খুচরা তেল ব‍্যবসায়ীর একটি ট্রেড লাইসেন্স নিয়ে তেলের পাম্পটি স্থাপন করে দীর্ঘদিন ধরে ডিজেল ও পেট্রোল বিক্রি করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর রবিবার দুপুরে অভিযান চালানো হয়।

প্রশাসন জানায়, অনুমোদন ছাড়াই জ্বালানি বিক্রির এমন কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি হওয়ায় পেট্রোলিয়া আইনের ২০(১)ঙ ধারায় ওই প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, পেট্রোল পাম্পটির মালিক পাম্প পরিচালনার জন্য বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ও জেলা প্রশাসকের অনুমোদনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

এ কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় এবং ব্যবহৃত দুটি ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে অবৈধ পেট্রোল পাম্প গুড়িয়ে দিলো প্রশাসন: জরিমানাসহ দুটি ডিসপেন্সার মেশিন জব্দ

আপডেট সময় : ০৫:০০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫