ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আপডেট সময় : ১২:১৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের পেশাদার সংগঠন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, দৈনিক আজকের সংবাদের ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম জয়।
আজ শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টায় সংগঠনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করেন সোনাহাট মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান।
ঘোষিত ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি: জিল্লুর রহমান মানিক (দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ), মাহমুদ হাসান (দৈনিক দখিনের ক্রাইম), সাধারণ সম্পাদক: মুফতি এস. এম. মনিরুজ্জামান (দৈনিক চেতনায় বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক: কামরুল হাসান কাজল (দৈনিক মত প্রকাশ), রাহিমুল ইসলাম রিদয় (দৈনিক এই আমার দেশ), সাংগঠনিক সম্পাদক: আবু সুফিয়ান পারভেজ (দৈনিক বাংলাদেশ সকাল), প্রচার ও দপ্তর সম্পাদক ফারুক শেখ (দৈনিক আজকের বসুন্ধরা), কোষাধ্যক্ষ: আব্দুর রোফ মন্ডল (কুড়িগ্রাম প্রতিদিন)
পড়ুন>> নাবালিকা বিয়ের আয়োজন ভেঙে দিল উপজেলা প্রশাসন
কার্যকরী সদস্য: মেছবাহুল আলম (দৈনিক দেশ বুলেটিন), মনিরুল ইসলাম (দৈনিক দেশের কণ্ঠ)।
এছাড়াও সংগঠনে আরও ১০ জন সাধারণ সদস্য রয়েছেন।
উল্লেখ্য, গত ৪ জুলাই পরোক্ষ ভোটের মাধ্যমে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















