ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

ভূরুঙ্গামারী মহিলা কলেজের অভিভাবক সদস্য নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞা জারি

রবিউল আলম লিটন
  • আপডেট সময় : ০৭:২৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী মহিলা কলেজের অভিভাবক সদস্য নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞা জারি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারী মহিলা কলেজের অভিভাবক সদস্য নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞা জারি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির অভিভাবক সদস্য নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেছে ভূরুঙ্গামারী সহকারি জজ আদালতের বিজ্ঞ সহকারী জজ জান্নাতুন নাইম (অতিরিক্ত দায়িত্ব)।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে শুনানী শেষে এই নিষেধাজ্ঞা জারী করে বিজ্ঞ আদালত। উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারী (বুধবার) মহিলা কলেজে অভিভাবকদের ভোটে ৩ জন অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠানের কথা ছিলো।

গত ২ জানুয়ারী ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডি পুনঃগঠনের জন্য তিন জন অভিভাবক সদস্য নির্বাচনের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্বাচনী তফশিল ঘোষণা করেন।

পড়ুন>> ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য ১০ হাজার টাকা

ঘোষিত তফশীল অনুযায়ী গত ১৪ জানুয়ারী আমজাদ হোসেন নামক জনৈক অভিভাবক ব্যাংকে ১০ হাজার টাকা জমা করে মনোনয়ন পত্র কিনতে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোনয়ন পত্র দিতে টালবাহনা করে সময় পার করেন। মনোনয়নপত্র কিনতে পারে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন।

পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাকে মনোনয়ন না দেয়ায় অভিভাবক সদস্য পদে আগ্রহী প্রার্থী আমজাদ হোসেন বাদী হয়ে গত ২৬ জানুয়ারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হকসহ ৬ জনকে অভিযুক্ত করে কুড়িগ্রামের সহকারী জজ আদালতে একটি পিটিশন দায়ের করেন।

পড়ুন>>ভারতীয় গণমাধ্যম জি ২৪ ঘণ্টায় বাংলাদেশের ‘দারিদ্র্য’ নিয়ে প্রতিবেদনে ভারতেরই ছবি

শুনানী শেষে গত ৪ ফেব্রুয়ারী বিজ্ঞ সহকারী জজ আদালত মূল মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অভিভাবক সদস্য পদের নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন।

এব্যাপারে মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হক জানান, বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞার আদেশটি পেয়েছি। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বুধবার নির্বাচন হচ্ছেনা বলে তিনি জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারী মহিলা কলেজের অভিভাবক সদস্য নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞা জারি

আপডেট সময় : ০৭:২৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫