ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি ও অঙ্গসংগঠনের ঢাকা মহানগরীর ৩ কমিটি বিলুপ্ত সশস্ত্র বাহিনীকে আধুনিক সরঞ্জাম ও যোগ্যতার ভিত্তিতে পদায়নের সুপারিশ বাংলাদেশে ১০০ কোটি টাকার টিসিসিএ কারখানা গড়ছে এসআর গ্রুপ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ ইন্দোনেশিয়ার কারাগারে বিলাসবহুল জীবন, বরখাস্ত ৫ কর্মকর্তা বিষখালী নদীতে ইলিশ শিকারে গিয়ে নিখোঁজ জেলে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবিতে শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহাল বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়: তালিকায় বাংলাদেশের ৪ শিক্ষাপ্রতিষ্ঠান পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ নেতা আবদুল ওহাবসহ আটক

ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা এলামনাই এসোসিয়েশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা এলামনাই এসোসিয়েশনের কমিটি গঠন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা এলামনাই এসোসিয়েশনের কমিটি গঠন

ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা এলামনাই এসোসিয়েশনের কমিটি গঠন: সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক বায়েজিদ।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা এলামনাই এসোসিয়েশন (বিএফএমএএ) ২০২৫-২০২৬ মেয়াদের জন্য নতুন কার্য নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মে) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে এসোসিয়েশনের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সদস্যদের প্রত‍্যক্ষ ভোটে সভাপতি পদে মোঃ মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে বায়েজীদ বোস্তামিকে বিজয়ী ঘোষণা করা হয়।

এর আগে ওই দিন বিকেলে এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার ও ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ‍্যক্ষ আলতাফ হোসেন নির্বাচনি তফসিল ঘোষণা করেন।

পড়ুন>> স্মৃতির টানে; প্রিয় ভূমে: মোহনগঞ্জে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ২০২৫

নির্বাচনে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান নির্বাচন কমিশনারকে সহযোগিতা করেন সোনাহাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল গফুর ও শিশু সাহিত্যক মাওলানা আবুযর গিফারী।

পরে সর্ব সম্মতিক্রমে ৪১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। যারা অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংযোগ বৃদ্ধি, মাদ্রাসার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা এবং মাদ্রাসার সার্বিক শিক্ষা ব‍্যবস্থার উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে কাজ করবেন।

উল্লেখ্য গত মার্চ/২৫ এ ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা অ্যালামনাই এসোসিয়েশন আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে যাত্রা শুরু করে। এসোসিয়েশনটি বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করে যাবে।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মাওলানা মনিরুজ্জামান বলেন, “এই সংগঠন শুধু একটি আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম নয়, এটি হবে আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মাদ্রাসার ঐতিহ্য ও শিক্ষার মান ধরে রাখার একটি বলিষ্ঠ উদ্যোগ। আমরা সবাই মিলে কাজ করব মাদ্রাসার সার্বিক উন্নয়নে।”

সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বায়জিদ বোস্তামী বলেন, “সাবেক ছাত্রদের মাঝে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা এবং মাদ্রাসার উন্নয়নে যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করাই হবে আমাদের মূল লক্ষ্য।

তরুণ প্রজন্মকে শিক্ষায়, প্রযুক্তিতে ও নৈতিকতায় এগিয়ে নিতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” কাউন্সিলকে ঘিরে সাবেক ছাত্রদের মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনেকেই দীর্ঘদিন পর দেখা করেন একে অপরের সঙ্গে, ভাগাভাগি করেন স্মৃতি ও ভবিষ্যতের পরিকল্পনা।

সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাচের প্রতিনিধিগণ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষকগণ। পরে রাতে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে হামদ, নাত, ইসলামী সংগীত ও দেশত্ববোধক গান পরিবেশন করে কুড়িগ্রাম কালচারাল একাডেমি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা এলামনাই এসোসিয়েশনের কমিটি গঠন

আপডেট সময় : ০২:০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫