স্মৃতির টানে; প্রিয় ভূমে: মোহনগঞ্জে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ২০২৫
- আপডেট সময় : ০১:২৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ১২২ বার পড়া হয়েছে
স্মৃতির টানে; প্রিয় ভূমে: মোহনগঞ্জে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ২০২৫
স্মৃতির টানে; প্রিয় ভূমে: মোহনগঞ্জে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ২০২৫।
“স্মৃতির টানে, প্রিয় ভূমে, এসো মিলি প্রাণের বন্ধনে”—এই হৃদয়স্পর্শী প্রতিপাদ্যকে সামনে রেখে রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ঈদ পুনর্মিলনী ২০২৫।
সম্প্রীতির মোহনগঞ্জ-এর আয়োজনে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি হয়ে উঠেছিল মিলনমেলায় রূপ নেয়া এক প্রাণবন্ত আয়োজন। দল-মত নির্বিশেষে, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১ হাজার মানুষ অংশগ্রহণ করেন এই পুনর্মিলনীতে। দিনভর চলা এ আয়োজনে দেখা মেলে আত্মীয়-স্বজন, প্রবাসী, পুরনো বন্ধু ও গ্রামবাসীর আনন্দময় পুনর্মিলনের।
পড়ুন>> তরুণ সমাজেই পারে স্বচ্ছতার নতুন বাংলাদেশ গড়তে -আখতার হোসেন
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোকলেছুর রহমান। উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার আব্দুল লতিফ, রাজিবপুর সদর ইউপি চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস এবং উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. অধ্যাপক গোলাম আজম আজাদ, তিনি বলেন, “এমন আয়োজন শুধু ঈদ উদযাপন নয়, বরং এটি ভ্রাতৃত্ব, ঐক্য ও সামাজিক বন্ধনের প্রতীক। আমরা চাই আগামী প্রজন্ম এই ঐতিহ্য ধারণ করুক।”
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, প্রীতি ভোজ এবং স্মৃতিচারণমূলক আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উৎসবমুখর হয়ে ওঠে।
এ আয়োজনের অন্যতম উদ্যোক্তারা জানান, প্রতি বছর এই আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে। সবার অংশগ্রহণ ও সহযোগিতায় মোহনগঞ্জের সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























