ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা এলামনাই এসোসিয়েশনের কমিটি গঠন
- আপডেট সময় : ০২:০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা এলামনাই এসোসিয়েশনের কমিটি গঠন
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা এলামনাই এসোসিয়েশনের কমিটি গঠন: সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক বায়েজিদ।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা এলামনাই এসোসিয়েশন (বিএফএমএএ) ২০২৫-২০২৬ মেয়াদের জন্য নতুন কার্য নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মে) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে এসোসিয়েশনের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মোঃ মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে বায়েজীদ বোস্তামিকে বিজয়ী ঘোষণা করা হয়।
এর আগে ওই দিন বিকেলে এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার ও ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসেন নির্বাচনি তফসিল ঘোষণা করেন।
পড়ুন>> স্মৃতির টানে; প্রিয় ভূমে: মোহনগঞ্জে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ২০২৫
নির্বাচনে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান নির্বাচন কমিশনারকে সহযোগিতা করেন সোনাহাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল গফুর ও শিশু সাহিত্যক মাওলানা আবুযর গিফারী।
পরে সর্ব সম্মতিক্রমে ৪১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। যারা অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংযোগ বৃদ্ধি, মাদ্রাসার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা এবং মাদ্রাসার সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে কাজ করবেন।
উল্লেখ্য গত মার্চ/২৫ এ ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা অ্যালামনাই এসোসিয়েশন আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে যাত্রা শুরু করে। এসোসিয়েশনটি বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করে যাবে।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মাওলানা মনিরুজ্জামান বলেন, “এই সংগঠন শুধু একটি আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম নয়, এটি হবে আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মাদ্রাসার ঐতিহ্য ও শিক্ষার মান ধরে রাখার একটি বলিষ্ঠ উদ্যোগ। আমরা সবাই মিলে কাজ করব মাদ্রাসার সার্বিক উন্নয়নে।”
সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বায়জিদ বোস্তামী বলেন, “সাবেক ছাত্রদের মাঝে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা এবং মাদ্রাসার উন্নয়নে যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করাই হবে আমাদের মূল লক্ষ্য।
তরুণ প্রজন্মকে শিক্ষায়, প্রযুক্তিতে ও নৈতিকতায় এগিয়ে নিতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” কাউন্সিলকে ঘিরে সাবেক ছাত্রদের মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনেকেই দীর্ঘদিন পর দেখা করেন একে অপরের সঙ্গে, ভাগাভাগি করেন স্মৃতি ও ভবিষ্যতের পরিকল্পনা।
সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাচের প্রতিনিধিগণ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষকগণ। পরে রাতে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে হামদ, নাত, ইসলামী সংগীত ও দেশত্ববোধক গান পরিবেশন করে কুড়িগ্রাম কালচারাল একাডেমি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























