ভূরুঙ্গামারী আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারী আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

ভূরুঙ্গামারী আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির অনুষ্ঠিত সভা।

 

 

 

ভূরুঙ্গামারী আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এতে সভাপতিত্ব করেন। সভায় উপজেলার আইন-শৃঙ্খলার উন্নয়ন, সড়ক নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়।

 

 

 

সভায় বিভিন্ন দপ্তরের প্রধান, ইউপি চেয়ারম্যান, পুলিশ, বিজিবি, আনসার, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতারা অংশ গ্রহণ করে।

 

 

 

সদর ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, সমাজে কিছু সংখ্যক অসচেতন অভিভাবক রয়েছেন যারা অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের গোপনে বিয়ে দেন। এবিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

পড়ুন>>টাঙ্গন নদীর সাগুনী রাবার ড্যামকে মৎস্য অভয়াশ্রম ঘোষণা

 

 

উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল বলেন, উপজেলার বাইপাস সড়কগুলো অত্যন্ত সরু। সড়কের পাশ ঘেঁষে দেয়াল ও বেড়া নির্মাণ করেছেন স্থানীয় বাসিন্দারা। সড়কগুলো দিয়ে স্বাভাবিক ভাবে যানবাহন চলাচল করতে পারেনা। ফলে প্রধান সড়কের ওপর যানবাহনের চাপ বেড়ে যানজট সৃষ্টি হয়।

 

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন বলেন, ভূরুঙ্গামারী থেকে ঢাকা ও কুড়িগ্রাম রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত বাস সার্ভিস চালু করা প্রয়োজন। স্বাস্থ্য বিভাগকে উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর স্বাস্থ্য সেবার মানের দিকে নজর দেয়ার আহ্বান জানান।

পড়ুন>> পে-স্কেল প্রত্যাশীদের হতাশার কারণ নেই, বাজেটেই আসছে বড় ঘোষণা

 

পুলিশ ও বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সহ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

 

সহকারী কমিশন (ভূমি) আমিনুল হক তারেক বলেন, ইদানীং পানি প্রবাহ বন্ধ করে দেয়ার অভিযোগ অধিক পরিমাণে পাওয়া যাচ্ছে। আইনত কেউ পানি প্রবাহ বন্ধ করতে পারেন না।

 

 

 

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, মাদক ও বাল্যবিবাহ দুর করতে সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ফায়ারসার্ভিস স্টেশনের জমি নির্বাচনের কাজ এগিয়ে চলছে। দ্রুতই ফায়ারসার্ভিস স্টেশন দৃশ্যমান হবে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!