ভুরুঙ্গামারীতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- আপডেট সময় : ০৪:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২ ৫৮৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজনের নির্যাতন সহ্য করতে না পেয়ে বিষপানে এক গৃহবধুর আত্মহত্যা করেছে।এঘটনায় ওই গৃহবধূর স্বামীসহ শ্বশুড় বাড়ির লোকজন পলাতক রয়েছে। উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ডালিপাড়া নামক গ্রামে এ ঘটনা ঘটে। জানাগেছে, ঐ গ্রামের মোঃ আন্তাজ আলীর পুত্র আলমগীর হোসেন(২৫)এর সাথে আন্ধারীঝাড় ইউনিয়নের বামনেরকুটি গ্রামের শহিদুল ইসলামের কন্যা বৃষ্টি আক্তার(২০) এর বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীসহ শ্বশুড়বাড়ির লোকজন যৌতুকের কারণে বিভিন্ন সময়ে শারিরীক ও মানসিক নির্যাতন করে আসছিল।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ আগষ্ট) সকাল সাড়ে ৯ টার দিকে বৃষ্টির সাথে তার শ্বশুড় বাড়ির লোকজনের ঝগড়া হলে স্বামী আলমগীর হোসেন তাকে শারিরীক নির্যাতন করে। পরে ওই গৃহবধূ ঘরে থাকা কীটনাশক (বিষ) পান করে। এসময় পাড়া প্রতিবেশীরা খবর পেয়ে এগিয়ে আসলে বৃষ্টির স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ জানান ঘটনাস্থলে গিয়ে পাড়া প্রতিবেশীর সাথে কথা বললে তারা গৃহবধুকে নির্যাতন করার পর বিষ পান করেছে বলে জানিয়েছেন।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























