ভুরুঙ্গামারীতে খামারিদের মাঝে ছাগল ও ছাগলের ঘর বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভুরুঙ্গামারীতে খামারিদের মাঝে ছাগল ও ছাগলের ঘর বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজকের খেলার খবর: ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট ও রিয়াল মাদ্রিদের ম্যাচ ৩০ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ৩০ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত আজ রবিবার ৩০ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ৩০ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা বিধবার ছাগল চুরি: অটোরিকশার সূত্র ধরে গ্রেপ্তার ৩ যুবক ঢাকার যানজট নিরসনে বড় উদ্যোগ: গাবতলীতে সরছে কারওয়ান বাজার, কেরানীগঞ্জে নতুন টার্মিনাল দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই- এমপি শামীম তালুকদার  বিপিএলের বর্তমান মডেল নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের অসন্তোষ, পরিবর্তনের দাবি আক্কিনেনি নাগার্জুনের জন্মদিন: জেনে নিন তার সম্পর্কে ১০টি অজানা তথ্য

ভুরুঙ্গামারীতে খামারিদের মাঝে ছাগল ও ছাগলের ঘর বিতরণ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
ভুরুঙ্গামারীতে খামারিদের মাঝে ছাগল ও ছাগলের ঘর বিতরণ

 

 

ভুরুঙ্গামারীতে খামারিদের মাঝে ছাগল ও ছাগলের ঘর বিতরণ

 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল কর্তৃক দরিদ্র ও সুবিধাবঞ্চিত খামারিদের মাঝে উন্নত জাতের পাঁঠা ছাগল এবং ছাগলের ঘর বিতরণ করা হয়েছে।

 

 

মঙ্গলবার ২০মে বিকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালে “উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় পাঁঠা ও পাঁঠার ঘর বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পড়ুন>>রাণীশংকৈলে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে প্রাণ হারালো কৃষক

 

জানা যায়, এ প্রকল্পের আওতায় ৩৫ জন সুফলভোগীদের মাঝে দুইটি করে পাঠা ছাগল ও একটি করে ঘর বিতরণ করা হয়।

 

 

সুফলভোগীদের একজন জানান, “সরকারের এই সহায়তা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। আমরা এখন নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারকে ভালোভাবে চালাতে পারব।”

 

 

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত খামারিগণ এই ছাগল পালন করে স্বাবলম্বী হবে এবং তাদের দারিদ্র্য বিমোচন হবে। এলাকার যত ছাগল আছে সেগুলো প্রজনন করে আমাদের দেশের ছাগলের উৎপাদন বাড়াবে। নির্ধারিত ফি নিয়ে তারা এ সেবা প্রদান করবেন।

 

 

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম ফেরদৌসের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান।

 

 

ভূরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশিকুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডা. মোছাঃ হোসনে আরা খাতুন, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ মোঃ এনামুল হক, ডা.মো.শামসুর রহমান সুমনসহ সুফলভোগী খামারিবৃন্দ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!