ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার প্রধান শিক্ষক গ্রেপ্তার কক্সবাজার বিমানবন্দর: রানওয়ে ও টার্মিনাল প্রস্তুত শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি আদর্শ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল

ব্র্যাক ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ফাতিউস ফাহমিদ,ডেপুটি ম্যানেজার, অফিস অফ কমিউনিকেশন্স, ব্র্যাক ইউনিভার্সিটি
  • আপডেট সময় : ০২:৪৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ২২৬২৬ বার পড়া হয়েছে

ব্র্যাক ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্র্যাক ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ব্র্যাক ইউনিভার্সিটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করেছে। স্বাধীনতার চেতনা ধারণ এবং মুক্তির সংগ্রামে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়টি দুদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়।

বুধবার, ২৫শে মার্চের ভয়াল কালরাত্রি স্মরণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০:৩০ থেকে ১০:৩১ পর্যন্ত প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে ১৯৭১ সালের বিভীষিকাময় সেই রাতের স্মৃতি পুনরুজ্জীবিত করা হয় এবং শহিদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয়।

পড়ুন>>বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা

আজ, ২৬শে মার্চ সকাল ৮টায় ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে জাতীয় সঙ্গ‌ীত প‌রি‌বেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীরা।

এ সময় উপ‌স্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী, রে‌জিস্ট্রার ড. ডে‌ভিড ডাউল‌্যান্ড, ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর মোহাম্মদ মুজিবুল হক, স্কুল অফ জেনা‌রেল এডু‌কেশ‌নের ডিন প্রফেসর সা‌মিয়া হক, ডিরেক্টর অফ কমিউনিকেশন্স খায়রুল বাশার ও স্টু‌ডেন্টস লাইফের জ‌য়েন্ট ডি‌রেক্টর তাহ‌সিনা রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।

এরপর বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় তারা মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স
২৬-০৩-২০২৬ তারিখের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ‍্য জানানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্র্যাক ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট সময় : ০২:৪৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬