ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছে দৌলতপুরের বানভাসি মানুষ সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের তশিলদারের অনিয়মের বিরুদ্ধে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা

ব্রহ্মপুত্র নদীতে ডাকাতি মামলার আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪ ২৭০ বার পড়া হয়েছে

ব্রহ্মপুত্র নদীতে ডাকাতি মামলার আসামী গ্রেপ্তার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদীতে ডাকাতি মামলার আসামী গ্রেপ্তার।

১১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশ। দীর্ঘ ৭ মাস পর তাকে গ্রেফতার করলো পুলিশ।

যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদীতে দুই এনজিও কর্মীর কাছ থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। ওই ডাকাতি মামলার দুর্ধর্ষ ডাকাত মোঃ আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা ও এজাহার সুত্রে জানা গেছে, গত ৬ মাস আগে কুড়িগ্রাম সদরের ব্র্যাকের যাত্রাপুর ব্রাঞ্চের দুই কর্মী চরে ক্ষুদ্র ঋণের টাকা কালেকশন করে ফেরার পথে নদের মাঝপথে নৌকা আটকিয়ে ব্র্যাকের দুই কর্মীকে

মারধর করে প্রায় ৬ লাখ টাকা ডাকাতি করে পালিয়ে যায় আল আমিনসহ আরও তিন জন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন।

পরে পুলিশ দীর্ঘদিন অনুসন্ধান চালিয়ে প্রধান আসামি আল আমিনকে গ্রেফতার করে। সেই মামলায় সে বর্তমানে কুড়িগ্রাম জেল হাজতে রয়েছেন। আল আমিন যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকের চোরাচালানসহ গাইবান্ধা জেলায় আরও একটি মাদকের মামলা রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন স্থানীয় ও পারিবারিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন থেকে ওই এলাকায় মাদকসহ বিভিন্ন অপকর্ম করছে আল আমিন। সেসময় মামলাটি করেছিলেন ব্র্যাকের যাত্রাপুর শাখার ব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তফা।

মামলাটি তদন্তকারী কর্মকর্তা কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, ব্রহ্মপুত্র নদে ডাকাতি মামলার প্রধান আসামি আল আমিনকে নির্বাচনের রাতে গ্রেফতার করা হয়েছে। সে বর্তমানে জেল হাজতে রয়েছে।

ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সৈয়দ ফাহিদ হাসান জানান, আমাদের দু’জন মাঠকর্মী যাত্রাপুরের চর থেকে ঋণের টাকা কালেকশন করে ফেরার পথে ডাকাতরা মাঝ নদীতে নৌকা আটক করে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ডাকাতি করেন। পরে আমরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করি। সেই অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘদিন পর প্রধান আসামিকে গ্রেফতার করে পুলিশ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্রহ্মপুত্র নদীতে ডাকাতি মামলার আসামী গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪