বেসরকারি ক্লিনিক এবং হাসপাতাল পরিদর্শনে জেলা সিভিল সার্জন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বেসরকারি ক্লিনিক এবং হাসপাতাল পরিদর্শনে জেলা সিভিল সার্জন : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ: নতুন বিল ও কমিটি গঠনে সর্বোচ্চ গুরুত্ব নেপালে বন্যায় প্রাণহানি: শোক প্রকাশ ও সহায়তার বার্তা প্রধানমন্ত্রীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশসহ সব বাহিনী পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ব্যর্থ ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, দাবি এআইডিএ-র বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হলো কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ ইলিয়াস কাঞ্চনের মৃত্যু নিয়ে গুজব: তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল নিসচা তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত যুবক আটক নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের মৃত্যু, নিখোঁজ চার শতাধিক কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ

বেসরকারি ক্লিনিক এবং হাসপাতাল পরিদর্শনে জেলা সিভিল সার্জন

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
বেসরকারি ক্লিনিক এবং হাসপাতাল পরিদর্শনে জেলা সিভিল সার্জন

 

 

বেসরকারি ক্লিনিক এবং হাসপাতাল পরিদর্শনে জেলা সিভিল সার্জন

 

জনস্বার্থে সেবার মানোন্নয়নে ভূমিকা রাখা সহ সুষ্ঠুভাবে স্বাস্থ্যসেবা প্রদানের আহ্বান জানানোর পাশাপাশি পর্যবেক্ষণের লক্ষে নীলফামারীর ডোমারে স্থাপিত নতুন বেসরকারি ক্লিনিক এবং হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ হাসিবুর রহমান।

 

 

 

বুধবার (১লা জানুয়ারী) সকালে উপজেলা শহরে অবস্থিত মমতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও পপুলার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শনে আসেন।
পরিদর্শনে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (এমওসিএস) ডাঃ আতিউর রহমান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ কামরুল হাসান নোবেল, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) হাবিবুর রহমান সিদ্দিকী প্রমুখ।

জেনে  নিন>>সর্ষে শাক পুষ্টি ও ঔষধি গুণে ভরপুর জনপ্রিয় খাবার

 

 

পরিদর্শনকালে সিভিল সার্জন ডাঃ হাসিবুর রহমান নবনির্মিত বেসরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সংখ্যক নিবন্ধিত চিকিৎসক, নার্স,টেকনোলজিস্ট সহ অবকাঠামো উন্নয়নের নির্দেশনা প্রদান করেন। এর পাশাপাশি জনস্বার্থে সেবার মানোন্নয়নের দিকে লক্ষ্য রাখার আহ্বান জানান ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!