ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ‘স্নাইপার’ মন্তব্য: যুবক কারাগারে মগবাজারে জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি উপসাগরের ইন্টারনেট ক্যাবল ধ্বংসের পরিকল্পনা ইরানের হরমুজ প্রণালিতে জাহাজে হামলার রেকর্ড: অক্টোবরেই ২৮টি ঘটনা দোকানপাট ও শপিং মল বন্ধের সময়সূচিতে ফিরল পূর্বের নিয়ম জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম সিরাজ উদ্দিনের ইন্তেকাল স্পেনের সম্মানজনক ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার পেলেন মেসি এএফসি চ্যালেঞ্জ লিগে ইতিহাস গড়ে জয় পেল ফর্টিস নীলফামারীতে চোরাই ৪টি চার্জার ভ্যান ও ১টি ইজিবাইক উদ্ধার: গ্রেপ্তার ৩ মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার

বি১/বি২ ভিসার অপব্যবহার রোধে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি১/বি২ ভিসার অপব্যবহার রোধে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য ইস্যুকৃত বি১/বি২ ভিজিটর ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশিদের প্রতি বিশেষ সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ভিসার আওতাভুক্ত নয় এমন কর্মকাণ্ড সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে।

নিষিদ্ধ যেসব কর্মকাণ্ড

  • সন্তান জন্মদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা ‘বার্থ ট্যুরিজম’ বি১/বি২ ভিসার শর্ত পরিপন্থী।
  • কোনো মার্কিন নিয়োগকর্তার অধীনে পারিশ্রমিক গ্রহণ করে কাজ করা এই ভিসায় সম্পূর্ণ নিষিদ্ধ।
  • ডিগ্রি অর্জন বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট পাওয়ার লক্ষ্যে পড়াশোনা করা এই ভিসার আওতায় অনুমোদিত নয়।

এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পৃথক সতর্কবার্তা দিয়েছিল দূতাবাস। সে সময় জানানো হয়েছিল, স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অনুমোদনহীন কাজ করা, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা বা শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে ভিসা বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। মূলত ভিসার অপব্যবহার রোধ করতেই দূতাবাস নিয়মিত এসব নির্দেশনা প্রদান করছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বি১/বি২ ভিসার অপব্যবহার রোধে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

আপডেট সময় : ১১:৪১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬