ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ঠিকানা পেলেন আদিবাসী নারী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্থগিতের হাইকোর্ট আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নিতে সচিবালয়ে পৌঁছাল এনসিপির প্রতিনিধিদল রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় বিদ্যুৎ সরবরাহ শুরু জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও ৩০ হাফেজকে সংবর্ধনা প্রধানমন্ত্রীর সাথে সংলাপে জাতীয় নাগরিক পার্টি বাপ্পি লাহিড়ীর সোনার গয়নার বর্তমান বাজারমূল্য কত? বিআইডব্লিউটিসিতে ৩৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি: বেতন স্কেল ও আবেদনের নিয়ম বার্লিনে জার্মান প্রেসিডেন্টের নৈশভোজে কাতারের আমির শেখ তামিম বাংলাদেশে পাঁচ বছরে নতুন এইচআইভি আক্রান্তদের মধ্যে শিক্ষার্থী দ্বিগুণ

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্থগিতের হাইকোর্ট আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুয়েট, মেডিকেল এবং দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণে আপাতত কোনো আইনি বাধা থাকছে না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া সেই বিতর্কিত স্থগিতাদেশ স্থগিত করে দিয়েছেন। ফলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করতে আর কোনো বাধা নেই।

এর আগে গত ১৮ নভেম্বর একটি রিট আবেদনের প্রাথমিক শুনানির পর হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে এ বিষয়ে একটি রুলও জারি করেছিলেন আদালত। হাইকোর্টের সেই আদেশে অনলাইনে আবেদনের পোর্টাল খোলা রাখার নির্দেশনা ছিল। এছাড়া উচ্চমাধ্যমিকের সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ দেওয়ার বিষয়টিও আদেশে উল্লেখ করা হয়েছিল।

হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন জানায়। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার চেম্বার আদালতে শুনানি হয় এবং পরবর্তীতে এটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। শুনানির পর আপিল বিভাগ হাইকোর্টের আগের আদেশটি স্থগিত করার সিদ্ধান্ত দেন।

চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এদের জন্য আগামী ডিসেম্বরে সম্পূরক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে এবং শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ২৩ ডিসেম্বর এই পরীক্ষার ফল ঘোষণা করা হবে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় ৫ ডিসেম্বর থেকেই তাদের ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে। এতে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

রিট আবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর পরামর্শ দিলেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠান তা যথাযথ গুরুত্ব দেয়নি। সম্পূরক পরীক্ষা ও ফল পুনঃনিরীক্ষণের পর সব যোগ্য প্রার্থী যেন সমান সুযোগ পান, সেই লক্ষ্যে সময়সূচি সমন্বয়ের দাবি জানানো হয়েছিল। তবে আপিল বিভাগের বর্তমান আদেশে ভর্তি পরীক্ষা প্রক্রিয়ায় আর কোনো বাধা থাকল না।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্থগিতের হাইকোর্ট আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ

আপডেট সময় : ০৪:১৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬