বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পর্যটন সেবার মান উন্নয়ন এবং গজনীকে আরও পরিচ্ছন্ন, আকর্ষণীয় ও পর্যটনবান্ধব গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরিবেশ দিবসের তাৎপর্যকে সামনে রেখে জেলা প্রশাসক গজনী পর্যটন কেন্দ্রে শিউলী, কৃষ্ণচূড়া ও বকুল গাছের তিনটি চারা রোপণ করেন। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল আমীন
সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক সহ জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
গজনী পর্যটন কেন্দ্রকে ঘিরে এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যটন শিল্পের বিকাশ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply