বিরলে পানির ট্যাংকলরীর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে পানির ট্যাংকলরীর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা

বিরলে পানির ট্যাংকলরীর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
প্রতিকী ছবি

 

বিরলে পানির ট্যাংকলরীর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের বিরলে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে এক যুবক। নিহতর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতর পরিচয়ে পুলিশ জানায়, তিনি দিনাজপুর সদর উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুস সামাদ এর ছেলে আশরাফুল আলম (২৭)।

তিনি দিনাজপুর পৌরশহরের সততা এলপিজি ফিলিং স্টেশন এর ব্যবস্থাপক পদে চাকুরী করতেন। রোববার দুপুর আনুমানিক ১ টায় দিনাজপুর- বোচাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মঙ্গলপুর ইউনিয়নের গরুরগ্রাম নামক স্থানে একটি পানির ট্যাংকলরী পিছন থেকে মোটরসাইকেল আরোহী আশরাফুলকে ধাক্কা দিয়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় জনতা বিরল শংকরপুর গ্রামের মোসলেম উদ্দীন এর ছেলে ট্যাংকলরী ঢাকা মেট্রো-০৬-১৪-২১৬৭ এর চালক রায়হান (৩০)কে আটক করে পুলিশে সোপর্দ করে।

পড়ুন>>পল্লী বিদ্যুতের ৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ

বিরল থানার উপপরিদর্শক বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় মোটরযান আইনে একটি মামলা রুজু করা হয়েছে। লাশ উদ্ধার পূর্বক পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলপুর তদন্ত কেন্দ্রে দূর্ঘটনা কবলিত ট্যাংকলরী ও মোটরসাইকেল উদ্ধারপূর্বক পুলিশী হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!