বিরলে নৌ প্রতিমন্ত্রীর বিদ্যালয়ে নব-নির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে নৌ প্রতিমন্ত্রীর বিদ্যালয়ে নব-নির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি

বিরলে নৌ প্রতিমন্ত্রীর বিদ্যালয়ে নব-নির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
বিরলে নৌ প্রতিমন্ত্রীর বিদ্যালয়ে নব-নির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন

দিনাজপুরের বিরলে নৌ প্রতিমন্ত্রী বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করেন।

১৪ অক্টোবর (শনিবার) বিকালে বিরলের ঢেরাপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা একাডেমিক ভবনের  উদ্বোধন করেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ সময় তিনি বলেন জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাস দেশের জঙ্গীবাদের লালনকারী বিএনপি আজ আমাদের সন্ত্রাসবাদের কথা বলে।

তিনি আরও বলেন- আওয়ামী লীগ সরকার ভোটের রাজনীতি করেনা জনগণের রাজনীতি করেন। দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত বাংলাদেশকে একটি পাকিস্তানি রাষ্ট্রে পরিনত করেছিলো বিএনপি সরকার তারা বাংলাদেশকে অন্ধকারের দিকে নিয়ে গেছিলো আজ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে। আজ বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়ন হয়েছে।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী এ্যাড. মোঃ রবিউল ইসলাম (পিপি)।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলেন চন্দ্র দেব শর্মা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম ও অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!