বিয়ে বাড়িতে গহনা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত হলেন কনের দাদি
- আপডেট সময় : ১০:৪৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২ ৩৩৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলায় বিয়ে বাড়িতে কনের গহনা নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন কনের দাদি । এ ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার(২৪ নভেম্বর ) কচাকাটার কেদার ইউনিয়নের গোলের হাট গ্রামে কনের বাড়িতে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোলের গ্রামের নূরজামাল ইসলামের মেয়ে জেসমিন আকতারের সাথে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকার আলিফ উদ্দিনের ছেলে রাইসুল ইসলাম রিপনের সাথে বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বরযাত্রী আসে কনের বাড়িতে । ভোজ শেষে কনে সাজাতে গিয়ে বর পক্ষের দেয়া গহনা নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এক পর্যায় তা সংঘর্ষের পরিণত হয়।
এসময় কনে পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় কনের দাদি তহুরন নেছাকে হাসপাতালে নেয়ার পথেই মার যায়।
কনে জেসমিন আকতার জানান, আমার চোখের সামনে আমার দাদিকে খাটের স্টান্ড দিয়ে পিটিয়েছে বরের লোকজন। আমি এর বিচার চাই। খুনিদের ফাঁসি চাই। কনের মা রুপালী পারভীন জানান, বর পক্ষ দুইটি সোনার গহনা দেয়ার কথা ছিলো। কনে সাজানোর সময় সেগুলো না দেয়ায় দুই পক্ষের মাঝে ঝগড়া লাগে। পরে মারামারির ঘটনা ঘটে।
এসময় আমার শাশুরীকে তারা মারপিট করলে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
খবর পেয়ে রাতেই কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বরসহ ১২ জনকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন>> বাজি ধরে গরম চা পান করতে রোহিঙ্গা যুবকের মৃত্যু
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























