বিএনপির সংঘর্ষে নিহত পুলিশ সদস্যের বাড়ি দৌলতপুর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিএনপির সংঘর্ষে নিহত পুলিশ সদস্যের বাড়ি দৌলতপুর : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ১ আগস্ট: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাপঞ্জি কাউনিয়ায় ১৫০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ভূরুঙ্গামারীতে দক্ষতা উন্নয়ন ওয়ার্কশপ অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন ৩১ জুলাই ২০২৬; আজকের রাশিফল:কেমন কাটবে আপনার আজকের দিনটি সক্রিয় মৌসুমি বায়ু, আজও দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে ভ্রাম‍্যমান আদালতে মাদকসেবী যুবককে ১মাসের কারাদন্ড দৌলতপুরে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ

বিএনপির সংঘর্ষে নিহত পুলিশ সদস্যের বাড়ি দৌলতপুর

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
বিএনপির সংঘর্ষে নিহত পুলিশ সদস্যের বাড়ি দৌলতপুর

বিএনপির সংঘর্ষের ঘটনায় নিহত পুলিশ সদস্যের বাড়ি দৌলতপুর।

ঢাকায় নিহত পুলিশ সদস্যর বাড়ি বিষয়টি নিশ্চিত করেছে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর ফকিরাপুলে বিএনপির সংঘর্ষের ঘটনায় পারভেজ নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সংঘর্ষ স্থান থেকে বিকেল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা করে সোয়া ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।

নিহত পুলিশ সদস্য দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়নের মুক্তিযোদ্ধা সিকান্দার মোল্লার ছেলে। তবে বর্তমানে তাঁর পরিবার টাঙ্গাইলের নাগরপুর থানার ফয়েজপুর গ্রামে বসবাস করছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম-বার। (ছবি-কালের কথা)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!