বাপুস কাউনিয়া উপজেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৪১:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ২০২ বার পড়া হয়েছে
বাপুস কাউনিয়া উপজেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি রংপুরের কাউনিয়া উপজেলা শাখার নীতিমালা বাস্তবায়ন ও সাংগঠনিক সভা শনিবার স্থানীয় টেষ্টি পয়েন্ট হোটেলের কনফারেন্স রুমে উপজেলা কমিটির সভাপতি সারওয়ার আলম মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপুস রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ আমীর আজম চৌধুরী বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপুস রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় পরিচালক একেএম রেজাউল করিম, জেলা নীতিমালা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ মোশারফ হোসেন মনি।
বক্তব্য রাখেন, বাপুস কাউনিয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক হুমাউন কবির খোকন, কোষাধ্যক্ষ সাইদুর রহমান শামিম, সদস্য ও সাবেক সাধারন সম্পাদক রবিউল ইসলাম লিটন, সদস্য আনোয়ার হোসেন, মমিনুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম, দুলাল মিয়া প্রমূখ।
সভায় নীতিমালা মেনে গায়ের দামে বই বিক্রয় সহ ব্যবসা পরিচালনায় বিভিন্ন সমস্যা জেলা কমিটির সাথে সমন্বয় করে সমাধান করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
এছাড়া সংগঠনের কার্যক্রম আরো গতিশিল করতে সভাপতি সকলের সহযোগিতা কামনা করেন। এরপর জেলা কমিটির নেতৃবৃন্দ নীতিমালা বাস্তবায়নে পীরগাছা, পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলায় সাংগঠনিক সফর করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























